নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে তদন্তে গড়িমসি! মুখ্যমন্ত্রী, পরিবহণমন্ত্রীর তোপে সিআইডি

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে সিআইডি তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে গতি আনতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। অবিলম্বে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন তিনি।

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে সিআইডি তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে গতি আনতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।
অবিলম্বে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন তিনি। সিআইডি অফিসাররা কী ঘুমোচ্ছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে তদন্তে গড়িমসি! মুখ্যমন্ত্রী, পরিবহণমন্ত্রীর তোপে সিআইডি

পূর্ব মেদিনীপুরে সরকারি সভায় নন্দীগ্রামে নিখোঁজদের বিষয়টি উত্থাপন করেন রাজ্যের মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ১৩ জন নিখোঁজের পরিবারের
আদালতে আবেদনের ভিত্তিতে তদন্তের ভার সিআইডি নেয় বলে জানান শুভেন্দু অধিকারী। সিআইডির দল এলাকায় গিয়ে তদন্ত করেছে। সাক্ষীদেরও ডাকা হয়েছে
বলে জানান স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। পরবর্তী দুমাসে কোনও অ্যাকশন হয়নি বলে প্রকাশ্যে অভিযোগ করেন তিনি।

সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মুখ খোলেন। স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে তিনি বলেন, সিআইডিকে বলতে, তদন্তের রিপোর্ট যেন পেশ করা হয়। তদন্ত করতে এতদিন কেন লাগে
প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সিআইডি তদন্ত করতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ঘুমোতে দেওয়া হয়নি। বলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+