সেজে উঠেছে বিদ্যাসাগরের ভিটে, ২০০ বছরের জন্মজয়ন্তী উদযাপনে যাচ্ছেন মমতা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দুশো বছরের অনুষ্ঠানের সূচনা করতে মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দুশো বছরের অনুষ্ঠানের সূচনা করতে মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম স্থান বীরসিংহ গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে এখন সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। সাজানো হয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান যা বিদ্যাসাগর স্মৃতি মন্দির নামে পরিচিত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ বীরসিংহ গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। তিনি প্রথমে যাবেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে ঘুরে দেখবেন সংগ্রহশালা। তারপর যাবেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে। ১৮৫৩ সালে মায়ের নামে এই বিদ্যালয় স্থাপন করেন বিদ্যাসাগর।

তথ্য ও সংস্কৃতি দফতর বিদ্যাসাগরের জীবন নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করেছে। তার উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী যাবেন হাইস্কুল মাঠে মূল অনুষ্ঠানে। সব মিলিয়ে তিনি ৪৫ মিনিট থাকবেন বলে জানা গিয়েছে ।
ইংরেজী মতে ২৬ সেপ্টম্বর বিদ্যাসাগরের জন্ম দিন পালিত হলেও এই গ্রামে বীরসিংহ স্মৃতি রক্ষা কমিটি বিদ্যাসাগরের জন্ম দিন পালন করে ১২ আশ্বিন। সেই মতো এইবারেও তা পালন করা হবে। তারা চেয়েছিলেন যে এই তারিখেই বীরসিংহ গ্রামে আসুন মুখ্যমন্ত্রী।

জেলার প্রশাসন জানিয়েছে যে বিদ্যাসাগরের জন্মের দুশ বছর পূর্তি উপলক্ষে এই গ্রামে সাত দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা হবে। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করবেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবার নানা অনুষ্ঠান হবে এই গ্রামে এবং জেলার বিভিন্ন এলাকায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications