সর্দি-কাশি হলেই করোনা নয়, জ্বর-শ্বাসকষ্ট হলে ডাক্তার দেখান, রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্দি কাশি হলেই সেটা করোনা ভাইরাস নয়। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি। রাজ্যবাসীকে নিরাপদে রাখতেই স্কুল কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার বার্তা

মমতার বার্তা

করোনা ভাইরাস নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সর্দি-কাশি হলেও সেটা করোনা ভাইরাস নয়। তবে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট থাকলে ডাক্তার দেখান। সচেতনতাই করোনা ভাইরাস মোকাবিলার একমাত্র উপায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিচ্ছন্ন থাকলে সংক্রমণের আশঙ্কা কম থাকে। তাই যত্র তত্র ময়লা না ফেলা, যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। কারণ পরিচ্ছন্ন থাকলেই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে।

অতিরিক্ত আইসোলেশন ওয়ার্ড

অতিরিক্ত আইসোলেশন ওয়ার্ড

রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ সেরকম না হলেও সতর্ক থাকছে রাজ্য সরকার। কেন্দ্রের নির্দেশিকা মেনেই আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে। রাজারহাটে ক্যান্সার হাসপাতালে অতিরিক্ত আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেখানে প্রায় ৪০০ লোককে আইসোলেশনে রাখা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম গিয়ে পরিদর্শন করে এসেছেন জায়গাটি। এছাড়াও রাজারহাটে একটি বাড়ি দেখছে রাজ্য সরকার। সেখানেও আইসেলেশন ওয়ার্ড তৈরি করা হবে।

 বন্ধ স্কুল কলেজ

বন্ধ স্কুল কলেজ

শিশুদের সুরক্ষিত রাখতেই সরকার সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। বেসরকারি স্কুল গুলিকেও অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই চলবে। কলেজের পরীক্ষা বাতিল করতে বলা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিেয়ছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+