Buddhadeb Bhattacharya Health Updates: 'হাত নাড়লেন', বুদ্ধবাবুকে দেখে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখে এলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউ হাসপাতালে গত তিনধরে ভর্তি রয়েছেন বুদ্ধবাবু। গতকাল ফোন করে খোঁজ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিধানসভা থেকে বেরিয়ে সোজা চলে যান বেলভিউ হাসপাতালে। সেখানে বুদ্ধবাবুর সঙ্গে দেখা করেন তিনি। তার স্বাস্থ্যের খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী হাসপাতালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, 'তাঁকে দেখে হাত নেড়েছেন বুদ্ধবাবু। এখন অনেকটাই স্থিতিশীল'।

mamata banerjee

আপাতত অনেকটাই স্থিতিশীল বুদ্ধবাবু। ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে আসা হয়েছে তাঁকে। ফুসফুসের সংক্রমণ কমাতে কাজ করছে অ্যান্টিবায়োটিক। গতকাল থেকেই চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছিলেন তিনি। ভেন্টিলেশনে থাকায় কথা বলতে পারছিলেন না। কিন্তু ইশারায় সাড়া দিচ্ছিলেন বুদ্ধবাবু।

সকালেই তাঁর সিটি স্ক্যান করানো হয়। তাতে দুটি ফুসফুসেই সংক্রমণ পাওয়া িগয়েছে। তবে সেটা অনেকটাই এখন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এখন বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে ভেন্টিলেশন থেকে ধাপে ধাপে বের করে আনা গিয়েছে। এখন তিনি সাড়া িদচ্ছেন। এর পর ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা।

 Buddhadeb Bhattacharya Health Updates

গত শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর এবং প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলভিউ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বুদ্ধবাবুকে। সঙ্গে সঙ্গে ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। তারপর থেকে চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন তিনি। শনিবার রাতেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়। তবে ববিবার রাতে আর জ্বর আসেনি বুদ্ধবাবুর। ধীরে ধীরে আচ্ছন্ন ভাব কাটিয়ে উঠেছেন তিনি। সোমবার সকাল সকাল সব পরীক্ষা করিয়ে িচকিৎসকরা তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+