নজরে লোকসভা! রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদলের পথে মমতা

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে কোন পদ পাবেন, কে পদ হারাবেন তা নিয়ে দলীয় স্তরে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় খবর, শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। বদলে সংগঠনের কাজে বেশি করে তাঁকে যুক্ত করা হতে পারে।

নজরে লোকসভা! রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদলের পথে মমতা

শিক্ষা দফতর নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ উঠছে। এমনকী দলের শিক্ষা সংগঠনের মধ্যেও অসন্তোষ রয়েছে। ফলে ঝুঁকি না নিয়ে এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা দায়িত্ব ভাগ করতে উদ্যত হয়েছেন। পুর্ণেন্দু বসুকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

দলীয় সূত্রে খবর রদবদলের পর নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সুজিত বসু, সমীর চক্রবর্তী ও মহুয়া মৈত্ররা। এছাড়া চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়তে পারে।

এর পাশাপাশি বিধানসভায় দুই দিনের বিশেষ অধিবেশন বসিয়ে ডেপুটি স্পিকার পদে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এবছরের মধ্যেই এই কাজগুলি সেরে ফেলা হবে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+