ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা! বিমল গুরুংকে নিয়ে নোংরা রাজনীতি, বিস্ফোরক অধীর
উত্তরবঙ্গে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতেই বিমল গুরুং-এর (bimal gurung) সঙ্গে সমঝোতায় রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । ঠিক এই ভাষাতেই বিমল গুরুং-এর ডিগবাজি খাওয়ার ব্যাখ্যা ক
উত্তরবঙ্গে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতেই বিমল গুরুং-এর (bimal gurung) সঙ্গে সমঝোতায় রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । ঠিক এই ভাষাতেই বিমল গুরুং-এর ডিগবাজি খাওয়ার ব্যাখ্যা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। তাঁর প্রশ্ন যে বিমল গুরুং-এর একমাত্র অ্যাজেন্ডাই হল গোর্খাল্যান্ড, তাহলে সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী কি গোর্খাল্যান্ড (gorkhaland) ইস্যুকে সমর্থন করছেন।

ইউএপিএ-তে অভিযুক্ত আসামীর প্রকাশ্যে ঘোরা নিয়ে প্রশ্ন
অধীর চৌধুরী বলেন, ৩ বছর ধরে ফেরার ছিলেন বিমল গুরুং। পাশাপাশি তিনি ইউএপিএ ধারায় অভিযুক্ত। তিনিই কিনা কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করে বলছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছেন। প্রসঙ্গত বুধবার বিকেলে বিমল গুরুং বলেছেন, তিনি ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। গুরুং আরও বলেন, মমতা যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। সেখানেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গুরুংকে গোর্খাল্যান্ড নিয়ে কোনও প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তরবঙ্গে মমতার পায়ের তলার মাটি দুর্বল
২০১৯-এর নির্বাচনে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের ৮ আসনের মধ্যে সাত আসনে পরাজয় হয়েছে। সেই প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী বলেন, উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি দুর্বল। তাই নেপালি ভোটকে কবজা করতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর খেলা খেলছেন। ২০১৭-তে দার্জিলিং-এর জঙ্গি আন্দোলনে গুলিতে অমিতাভ মালিকের হত্যার প্রসঙ্গ উল্লেখ করেন অধীর।

মুখ্যমন্ত্রী কি গোর্খাল্যান্ডে বিশ্বাসী, প্রশ্ন অধীরের
অধীর চৌধুরীর প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিমল গুরুং-এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা করবেন, তিনি কি গোর্খাল্যান্ডকে সমর্থন করছেন, প্রশ্ন করেছেন অধীর। বিমল গুরুং কি রাজ্য প্রশাসনের অভিযুক্তের তালিকা থেকে মুক্তি পেয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিমল গুরুং-এর ওপর কি কোনও অভিযোগই থাকল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে আর কত নোংরা খেলায় প্রশ্ন করেছেন অধীর।

মুখ্যমন্ত্রীর দৃঢ়তা নিয়ে প্রশ্ন
অধীর চৌধুরী বলেন, যে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাকে ভাগ করে গোর্খাল্যান্ড হতে দেব না। সেই মুখ্যমন্ত্রীর দৃঢ়তা আজ কোথায়। প্রসঙ্গত যে বিমল গুরুং-এর একমাত্র অ্যাজেন্ড হল গোর্খাল্যান্ড, সেই গুরুং জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১-এর নির্বাচনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। পাশাপাশি তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দেন, তা রাখেন। তাই অধীর চৌধুরী সহ বিরোধীদের প্রশ্ন তাহলে কি ৩ টি আসনের জন্য মুখ্যমন্ত্রী গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছেন বিমল গুরুং-কে।
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, যত সমর্থন হারাচ্ছেন, তত তাঁর রাজনৈতিক চঞ্চলতা বাড়ছে। ইমাম ভাতা, পুরোহিত ভাতার সঙ্গে পুজোর মণ্ডপে ঘুষও দিচ্ছেন তিনি।

জঙ্গলমহলে মাওবাদীরের সঙ্গে আঁতাতের অভিযোগ
অধীর চৌধুরী অভিযোগ করেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে আঁতাত করেছিলেন। কিষাণজিকে সঙ্গে নিয়েছিলেন। কিষাণজিও বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু ক্ষমতায় আসার পরেই, কিষাণজিকে হত্যা করা হয়। অধীর চৌধুরীর প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য আর কত নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications