মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের কর্মসূচি! পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব মমতা

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু অভিযোগ বললে ভুল হবে বিষয়টি নিয়ে তিনি দিঘায় প্রশাসনিক বৈঠকে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, 'সেফ ড্রাইভ, সেফ লাইফ' কর্মসূচিতে মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের কর্মসূচি! পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের সরব মমতা

রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকে যেসব কর্মসূচি নিয়েছে সরকার, তার মধ্যে 'সেফ ড্রাইভ, সেফ লাইফ' অন্যতম। 'সেফ ড্রাইভ, সেফ লাইফ' মুখ্যমন্ত্রীরই দেওয়া। দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার এই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে যেমন সচেতন করা হচ্ছে, পাশাপাশি ব্যাপক ধরপাকড়ও চলছে। এতেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই কর্মসূচিতে অকারণে জরিমানার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর আরও অভিযোগ, কাজের ফাঁকে তোলাবাজিও চলছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। গলিতে ঢুকে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা এই কাজ করছে। তাঁর কাছে আরও অভিযোগ এসেছে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা, নিজে সামনে না গিয়ে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে টাকা আদায় করছেন। তবে এই অভিযোগ যাতে না ওঠে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে বলার পাশাপাশি আইসি, ওসিদের আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+