দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মমতার, অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চলেছে কলকাতা পুলিশ
দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মমতার, অনিচ্ছাকৃত খুনের মামলা করতে চলেছে কলকাতা পুলিশ
দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় যদি কলকাতা পুরসভার কেউ জড়িত থাকে তাঁর বিরুদধেও পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। দেবাঞ্জনের যাতে দৃষ্টান্ত মূলক শাস্তি হয় তার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে কলকাতা পুলিশ ইতিমধ্যেই দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার দায়ের করতে চলেছে।

কড়া পদক্ষেপের নির্দেশ মমতার
কসবায় ভুয়ো টিকা ক্যাম্প চালানোর অভিযোগে গ্রেফতার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যেন দেবাঞ্জন দেবের দষ্টিান্ত মূলক শাস্তি হয় তার ব্যবস্থা করা। কলকাতা পুরসভার কেউ যদি দেবাঞ্জন দেবের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

খুনের মামলা দায়ের করার সিদ্ধান্ত
ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ। দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুর আদালতেই দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

সিট গঠন
ইতিমধ্যেই ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। লালবাজার তদন্ত শুরু করেছে। দেবাঞ্জনকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। দেবাঞ্জন পুরসভার হলগ্রামও চুরি করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। এমনকী পুরসভার রাবার স্ট্যাম্প সই জাল করে পুরসভার নিয়োগ পত্র দিয়ে কর্মী নিয়োগ করা হত। ১৩ জনকে নিয়ে কাজ করত দেবাঞ্জন।

স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
ভুয়ো টিকাকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হর্ষ বর্ধনকে তিনি অভিযোগ করেছেন এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করা হোক। সিট গঠন করে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications