উত্তরবঙ্গে মানুষের ভাবাবেগে আঘাত! মুখ্যমন্ত্রী সম্ভাব্য পদক্ষেপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির
উত্তরবঙ্গের মানুষের ভাবাবেগে আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের। এমনটাই অভিযোগ বিজেপির।
উত্তরবঙ্গের মানুষের ভাবাবেগে আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের। এমনটাই অভিযোগ বিজেপির। প্রসঙ্গত এবার কোচবিহারের রাসমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু মুখ্যমন্ত্রী কোচবিহার যাচ্ছেন ১৩ নভেম্বর। সেই জন্য রাসমেলার উদ্বোধন পিছিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর হাতেই হবে এবারের রাসমেলার উদ্বোধন।

রাসমেলার ইতিহাসে এবার কোনও মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার যাচ্ছেন ১৩ নভেম্বর। সেদিনই তিনি রাসমেলার উদ্বোধন করবেন। ১৩ নভেম্বর থেকে ২ দিনের কর্মসূচি রয়েছেন মুখ্যমন্ত্রীর। ১৪ নভেম্বর সেখানকার ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে রাসমেলার উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এবার উদ্বোধনের দিন ধার্ষ করা হয়েছিল ১১ নভেম্বর। কোচবিহার পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এবারের রাসমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, এই রাসমেলার উদ্বোধনের দিন পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপি। তারা বলছে এই ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের অপমান করা হচ্ছে।
অক্টোবরে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের সময়েই তিনি বলেছিলেন কোচবিহারের রাসমেলায় যাবেন তিনি। ২১ অক্টোবর উত্তরবঙ্গ সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি এবং কার্শিয়াং-এ প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি।
এই বাংলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম কোচবিহারের রাসমেলা। শুধু উত্তরবঙ্গ কিংবা রাজ্যের মানুষই নন, উত্তর পূর্ব ভারত থেকেও বহু মানুষ যান সেই মেলায়। এটি উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মেলা হিসেবেও পরিচিত।
কেউ কেউ বলেন, ১৮১২ সালে কোচবিহারের রাজার গৃহপ্রবেশ উপলক্ষে রাসমেলার প্রত্যাবর্তন। অনেকে বলেও ১৮৯০ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠার সময়ে এই মেলা শুরু হয়।
সাধারণভাবে জেলাশাসক কিংবা কোনও মন্ত্রী রাসমেলার সূচনা করে থাকেন।












Click it and Unblock the Notifications