মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপ! করোনা আক্রান্ত বৃদ্ধকে ভর্তি করালেন হাসপাতালে
মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপ! করোনা আক্রান্ত বৃদ্ধকে ভর্তি করালেন হাসপাতালে
ফের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ঘরেই পড়ে ছিলেন। খবর কানে যেতেই মুখ্যমন্ত্রী তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

মুখ্যমন্ত্রী পাড়ায় করোনা আক্রান্ত
সূত্রের খবর অনুযায়ী, এই বৃদ্ধ মুখ্যমন্ত্রীর পাড়াতেই বাস করেন। তিনি করোনায় আক্রান্ত হন। কিন্তু বাড়িতে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

এগিয়ে আসেননি প্রতিবেশীরা
বৃদ্ধকে সাহায্য করতে প্রতিবেশী কিংবা সহনাগরিক, কেউই এগিয়ে আসেননি। ফলে বাড়ির অন্য সদস্যরাও পড়েন মুশকিলে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে বৃদ্ধের মেয়ে
জানা গিয়েছে, বৃদ্ধের মেয়ে সাহায্যের আবেদন নিয়ে সোজা চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। পুরো ঘটনা কানে যায় মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বৃদ্ধ ভর্তি হাসপাতালে
বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে যেতেই, তিনি কালীঘাট থানার ওসিকে নির্দেশ দেন বৃদ্ধকে হাসপাতালে ভর্তির জন্য। এরপরেই ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবকে বলেন প্রবীণ নাগরিকদের জন্য কোভিড হেলপলাইন চালু করতে।












Click it and Unblock the Notifications