আলাদা ঘর না থাকলে মশারি, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের করোনা ভাইরাস নিয়ে পরপর উপদেশ মুখ্যমন্ত্রীর

আলাদা ঘর না থাকলে মশারি, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের করোনা ভাইরাস নিয়ে পরপর উপদেশ মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসে ত্রস্ত গোটে দেশ। আপাতত রাজ্যে রাজ্যে লকডাউন। পুনে, মুম্বই-সহ বিভিন্ন জায়গা থেকে ফিরছেন কমপক্ষে ১০ হাজার এরাজ্যের বাসিন্দা। যাঁরা ভিন রাজ্যে কাজ করেন। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সমস্যাটা বাইরের। রেলে কোনও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকার কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য খালি করে পাঠানো হচ্ছে

রাজ্য খালি করে পাঠানো হচ্ছে

মুখ্যমন্ত্রী এদিন ভিন্ন রাজ্য থেকে দলে দলে মাইগ্র্যান্ট ওয়ার্কারদের রাজ্যে ফেরার ঘটনায় উদ্বিগ্ন। এর মধ্যে আবার অনেক রাজ্যে করোনা ভাইরাস হানা দিয়েছে আগেই। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সমস্যাটা হচ্ছে বাইরের। রাজ্য খালি করে পাছানো হচ্ছে। একমাস ধরে তিনি বিষয়টি নিয়ে চিৎকার করছেন বলেও জানিয়েছেন।

 দুরপাল্লার ট্রেন বন্ধ করতে মুখ্যসচিবকে বলেছেন মুখ্যমন্ত্রী

দুরপাল্লার ট্রেন বন্ধ করতে মুখ্যসচিবকে বলেছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন বাইরের রাজ্য থেকে শ্রমিকরা ঘরে ফিরছেন। তবে দুরপাল্লার ট্রেন বন্ধ করতে তিনি মুখ্যসচিবকে রেলের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন। যদি না শোনা হয়, তাহলে রাজ্যের বাইরেই ট্রেন থামিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

পরিবারের কাছে মুখ্যমন্ত্রী আবেদন

পরিবারের কাছে মুখ্যমন্ত্রী আবেদন

মুখ্যমন্ত্রী ঘরে ফেরা ভিন রাজ্যের শ্রমিক পরিবারগুলির কাছে আবেদনে বলেছেন, বাড়ি থেকে যেন ভিন রাজ্য থেকে আগতরা না বেরোন। আলাদা ঘরে থাকার কথাও তিনি বলেছেন। এইকসঙ্গে তিনি বলেছেন, অনেকেরই বাড়তি ঘর নেই। সেক্ষেত্রে মশারি টানিয়ে তার ভিতরে রাখুন।

যেভাবে ভাইরাস থেকে দূরে থাকতে হবে

যেভাবে ভাইরাস থেকে দূরে থাকতে হবে

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। সাবান দিয়ে হাত কনুই পর্যন্ত ধুতে হবে। তিনি বলেন, আগে তো মানুষ মাটি দিয়ে হাত ধুতো।

নিমপাতা, উচ্ছে খান

নিমপাতা, উচ্ছে খান

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভাল করে সিদ্ধ করে খান। নিমপাতা, উচ্ছে খেতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন। ইমিউনিটি বাড়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+