করোনা মোকাবিলায় ক্যাবিনেট কমিটি রাজ্যে, মুখ্যমন্ত্রী মমতার পদক্ষেপে একের পর এক প্রশ্ন

তাঁরও অনেক কাজ রয়েছে। তাই রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে মন্ত্রীদের স্থান দেওয়া ছাড়াও রাখা হয়েছে আমলাদেরও।

তাঁরও অনেক কাজ রয়েছে। তাই রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে মন্ত্রীদের স্থান দেওয়া ছাড়াও রাখা হয়েছে আমলাদেরও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে ক্যাবিনেট কমিটি করোনার বিষয়টি দেখবে।

কমিটির নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রী

কমিটির নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রী

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গড়া ক্যাবিনেট কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যকে। অন্যদিকে আমলা মধ্যে রাখা হয়েছে মুখ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্য সচিব বিবেক কুমার এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

করোনা মোকাবিলায় রাজ্যে রয়েছে আরও কমিটি

করোনা মোকাবিলায় রাজ্যে রয়েছে আরও কমিটি

করোনা মোকাবিলায় রাজ্যে আরও কমিটি রয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমে চিকিৎসকদের কমিটি গড়েছিলেন। পরে গড়া হয় ডেথ অডিট কমিটি। গড়া হয়েছে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটি।

কমিটিতে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়ে প্রশ্ন

কমিটিতে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়ে প্রশ্ন

করোনা মোকাবিলায় রাজ্যের গঠিত কমিটিতে নেই মুখ্যমন্ত্রী। যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ করোনা মোকাবিলায় নিজের ব্যর্থতার দায় ঝাড়তে এই কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। দেড় মাস পরে কেন কমিটি গঠন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। পাশাপাশি এই কমিটিতে উত্তরবঙ্গের কেউ না থাকায় প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+