হঠাৎই পরিবর্তন মুখ্যমন্ত্রীর সফরসূচি! রবিবার বিকেলেই বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী

হঠাৎই পরিবর্তন মুখ্যমন্ত্রীর সফরসূচি! রবিবার বিকেলে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী

হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বাঁকুড়া সফরসূচির পরিবর্তন। সোমবারের বদলে রবিবার বিকেলেই তিনি বাঁকুড়ায়(bankura) পৌঁছে যাচ্ছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠকের বিষয়বস্তু হল করোনা ভ্যাকসিন।

মুখ্যমন্ত্রীর সফরসূচির পরিবর্তন

মুখ্যমন্ত্রীর সফরসূচির পরিবর্তন

পরিবর্তিত সফরসূচি অনুযায়ী, সোমবাারের বদলে রবিবার বিকেলেই বাঁকুড়ায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন মুকুটমনিপুরে সেচদফতরের বাংলোয়। সোমবার রয়েছে জনসভা। দুপুর একটা নাগাদ খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে জনসভা। এরপর মঙ্গলবার প্রশাসনিক বৈঠক। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথমে নবান্নে সেই বৈঠক হওয়ার কথা জানা গেলেও, পরে জানা যায় বৈঠক হবে বাঁকুড়া থেকে। মূলত করোনার ভ্যাকসিন নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

দিলীপ ঘোষের কটাক্ষ

দিলীপ ঘোষের কটাক্ষ

সোমবারের বদলে রবিবারই মুখ্যমন্ত্রী বাঁকুড়ার পথে রওনা দিয়েছেন। যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনও মুখ নেই। কটাক্ষ করে তিনি বলেছেন, ওই মুখটাতেও কালি লেগে গিয়েছে। নিজেদের ভরসা যেমন নেই, ঠিক তেমনই জনতার ভরসাও নেই। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড়তে হচ্ছে।

 করোনা মহামারীর পর প্রথম সভা মুখ্যমন্ত্রীর

করোনা মহামারীর পর প্রথম সভা মুখ্যমন্ত্রীর

সোমবার দুপুরে যে জনসভা মুখ্যমন্ত্রী করবেন, তা করোনা মহামারী শুরু পর প্রথম সভা। মার্চে দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার জন্য সভা বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কেননা এই মাসের শুরুতে ৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় গিয়েছিলেন। সেখানে আদিবাসী পরিবারের খাওয়াদাওয়া করেন তিনি। সঙ্গে ছিল জনসংযোগ। এছাড়াও ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে খালি হাতে ফিরিয়েছিল এই জেলা। বর্তমান পরিস্থিতিতে জেলা তৃণমূলে সংগঠনের অবস্থা কী তা নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী অবশ্যই খোঁজখবর করবেন।

লাগাতার জেলা সফরে মুখ্যমন্ত্রী

লাগাতার জেলা সফরে মুখ্যমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে লাগাতার জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও যাবেন তিনি। সব জেলাতেই সরকারি সুবিধা বিলির অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এইসব অনুষ্ঠানগুলোতে পাট্টা, সাইকেল, জাতিগত প্রশংসাপত্র তুলে দেবেন উপভোক্তাদের হাতে।

সেপ্টেম্বরের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। কোভিড বিধি মেনেই শিলিগুড়ির উত্তরকন্যায় করেছিলেন প্রশাসনিক বৈঠক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+