করোনা ভাইরাস মোকাবিলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পরামর্শ
করোনা ভাইরাস মোকাবিলায় নতুন পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, রাজ্য সরকারের খেলরত্ন প্রদান অনুষ্ঠানে।
করোনা ভাইরাস মোকাবিলায় নতুন পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী হাজির হয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, রাজ্য সরকারের খেলরত্ন প্রদান অনুষ্ঠানে। সেখানেই তিনি এই পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রীর পরামর্শ
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, সামান্য অসুস্থতা বোধ করলে, বাড়িতে দু থেকে ৪ সপ্তাহ বিশ্রাম নিন। পাশাপাশি পরিবারের সকলের থেকে সাবধানে থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, কারও সঙ্গে হাত মেলাবেন না। হাত জোড় করুন। মুখের সামনে নয়, অন্তন ৫ মিটার দূর থেকে কথা বলুন।

১ ঘন্টা পর পর হাত ধোয়ার পরামর্শ
মুখ্যমন্ত্রী এদিন বলেন নখ পরিষ্কার রাখবেন। একঘন্টা পরপর ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন।

হাসপাতালে যাওয়ার পরামর্শ মমতার
মুখ্যমন্ত্রী বলেছেন কোনও সন্দেহ তৈরি হলেই বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। বেশি ভিড়ে না যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় পরামর্শ দিয়েছিলেন। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেছিলেন করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অনুষ্ঠান বাতিলের উপায় ছিল না
মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ইন্ডোরে নিজের ভাষণের একেবারে শুরুতেই বলে রাজ্য সরকারের খেলরত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিলের কোনো উপায় ছিল না। প্রসঙ্গত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জমায়েত হতে পারে এরকম অনুষ্ঠান বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications