ইনফোসিসের পর টার্গেট উইপ্রো! আরও স্বপ্ন নিয়ে মুম্বইয়ের শিল্পসভায় মমতা
ইনফোসিসি ও আরমেকার পর মমতার পরবর্তী লক্ষ্য উইপ্রো। তারই মাঝে মুখ্যমন্ত্রী মঙ্গলবার পাড়ি দিচ্ছেন মুম্বইয়ে। সেখানেও শিল্পপতিদের তিনি আহ্বান জানাবেন বাংলায় বিনিয়োগ করার জন্য।
রাজ্যে শিল্পস্থাপনই এখন এক ও একমাত্র লক্ষ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই লক্ষ্যের প্রথম ধাপে তিনি যেমন ইনফোসিস ও আরমেকার মতো বড় শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগ করার ব্যাপারে রাজি করাতে পেরেছেন, তেমনই তাঁর পরবর্তী লক্ষ্য উইপ্রো। তারই মাঝে মুখ্যমন্ত্রী মঙ্গলবার পাড়ি দিচ্ছেন মুম্বইয়ে। সেখানেও শিল্পপতিদের তিনি আহ্বান জানাবেন বাংলায় বিনিয়োগ করার জন্য।

ইনফোসিস রাজ্যে আসার বার্তা দিয়েছে। তার পাশাপাশি রাজারহাটে ৫০ একর জায়গায় তাদের প্রজেক্ট রিপোর্টও জমা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। চলতি বছরেই চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। আর সৌদির আরমেকাও তাজপুরকে বেছে নিয়েছে শিল্পস্থাপনের জন্য। এই দুই প্রতিশ্রুতির পর বসে না থেকে এবার মুখ্যমন্ত্রী টার্গেট করছে উইপ্রোকে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইনফোসিসের মতো একইরকম সুযোগ দিয়ে উইপ্রোকেও রাজ্যে টানতে চাইছে মমতার সরকার। রাজারহাটেও উইপ্রো-র হাতে রয়েছে ৫০ একর জমি। সেজ বিতর্কেই তাঁরা এতদিন মুখ ফিরিয়ে রয়েছে। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে ইনফোসিসের মতোই প্রস্তাব দিয়ে উইপ্রোকে আনার জন্য কথা শুরু হয়েছে।
এই বছরের মধ্যেই উইপ্রোকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। উইপ্রো এক মাসের সময় চেয়েছে। রাজ্যের প্রশসানিক কর্তারা আশাবাদী তাঁরা উইপ্রোকেও আনতে পারবেন রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই শিল্প-বৈঠকে এই কথা জানিয়েছিলেন। সেই আলোচনার বিষয়বস্তু অনুযায়ী প্রস্তাব পাঠানো হয়েছে বেঙ্গালুরুর উইপ্রো অফিসে। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য।

এরই মধ্যে শিল্প সম্ভাবনার জোয়ার তুলতে মুম্বইয়ে পাড়ি দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে বণিকসভাকে মঞ্চ করেই রাজ্যে লগ্নি ক্ষেত্র তৈরি করতে তৎপর তিনি। বুধবার মুম্বইয়ে বণিকসভার বৈঠক। রাজ্যের শিল্পমন্ত্রী অমিত শাহ, মুখ্যসচিব মলয় দে-ও যাচ্ছেন মুম্বইয়ে বৈঠকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠককে মুখ্যমন্ত্রী পাখির চোখ করছেন রাজ্যে শিল্পে লগ্নি আনার জন্য। বৈঠকে যোগ দিয়ে শিল্পদ্যোগীদের কাছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications