করোনা মোকাবিলায় এবার নতুন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী! ১২ জন অফিসারকে বিশেষ দায়িত্ব
করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবার জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন। মোট ১২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবার জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন। মোট ১২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এই ১২ জনের দায়িত্বে থাকবে এক বা একাধিক জেলা। তালিকা প্রকাশ করে রাজ্য সরকার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জেলা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোডাল অফিসাররা জেলা প্রশাসনকে সহায়তা করবেন
এই নোডাল অফিসাররা করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে সহায়তা করবেন। তাঁরা পরামর্শ দেবেন উদ্ভুত পরিস্থিতে কী করণীয় তা নিয়ে। জেলায় ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করে সেখানে ১০০ শতাংশ লকডাউন মানার বন্দোবস্ত করা হবে। নেডাল অফিসাররা বিশেষ নজর দেবেন যাতে কোনও জমায়েত ওইসব এলাকায় না হয়।

হাওড়াকে গ্রিন জোনের মধ্যে আনার নির্দেশ
মুখ্যমন্ত্রী হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে বিশেষ উদ্বিগ্ন। হাওড়াকে তিনি অতি স্পর্শকাতর এলাকা বলে ঘোষণা করেছেন। তিনি আগামী ১৪ দিনের মধ্যে হাওড়াকে গ্রিন জোনের মধ্যে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু
উত্তর ২৪ পরগনাকে রেড জোন থেকে দ্রুত অরেঞ্জ জোনে আনতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল ইতিমধ্যেই অরেঞ্জ জোনে চলে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলাও রেড জোন থেকে অরেঞ্জ জোনে চলে এসেছে। তাই পূর্ব মেদিনীপুরকে মডেল করতে বলেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications