সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা মমতার, আলাপচারিতায় জানালেন ভবিষ্যতের শুভকামনা

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, আইএসি-র ২৪৮ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়ার পর এবার নবান্নে সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করলেন মমতা।

একদিন আগেই নেতাজি ইন্ডোরে মহা সংবর্ধনার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, আইএসি-র ২৪৮ ছাত্রছাত্রীকে সংবর্ধিত করেন। মঙ্গলবার নবান্নে সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করলেন মমতা। এ বছরের আলিম, ফাজিল এবং হাইমাদ্রাসার কৃতীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে আপ্লুত হলেন।

সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপচারিতায় কৃতীদের জিজ্ঞাসা করেন তারা ভবিষ্যতে কে কী হতে চায়। কেউ বলেন চিকিৎসক, কেউ বলেন ইঞ্জিনিয়ার, কেউ চায় আইপিএস হতে, কেউ চায় আইএস, ডব্লুবিসিএস অফিসার হতে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা জেলে পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কৃতী পড়ুয়াদের শুভ কামনা জানিয়ে উপহার তুলে দেন। ছাত্রছাত্রীদের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। সেই ছবি প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে। সেইসঙ্গে প্রত্যেক কৃতী ছাত্রের ভবিষ্যতের আমানত গড়ে দেওয়ার কথাও জানান তিনি। সেইমতো তাঁদের অ্যাকাউন্টে এই ১০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কুর্সিতে বসার পর থেকেই প্রতি বছর নিয়ম করে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকসহ সমস্ত কৃতীদের সংবর্ধনাজ্ঞাপন করেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর এদিন দেওয়া হল হাইমাদ্রাসা, ফাজিল, আলিম উত্তীর্ণ ছাত্রছাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+