‘কালো টাকা’ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, জঙ্গলমহলের মানুষকে বার্তা মমতার

রাজ্যের তৃণমূল সরকার মানুষের পাশে আছে। পাশে থাকবে। আমি মানুষের পাশে থাকি, আমার সরকার মানুষের পাশে থাকে। আমার সরকার মা-মাটি-মানুষের সরকার। বললেন মুখ্যমন্ত্রী।

কালো টাকা ছড়িয়ে অপপ্রচার করছে বিজেপি। মানুষ খেতে পান না, একথা আমি বিশ্বাস করি না। রাজ্যের তৃণমূল সরকার মানুষের পাশে আছে। পাশে থাকবে। আমি মানুষের পাশে থাকি, আমার সরকার মানুষের পাশে থাকে। আমার সরকার মা-মাটি-মানুষের সরকার। কালো টাকার মোহে ভুল পথে পা বাড়াবেন না কেউ। ঝাড়গ্রামে এসে আদিবাসী মানুষের কাছে এভাবেই বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘কালো টাকা’ ছড়িয়ে অপপ্রচার বিজেপির, তোপ মমতার

ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সুবিধা মানুষের প্রাপ্য। মানুষ তা পাচ্ছে, পাবেও। বিজেপি এখানে এসে ভুল বোঝাচ্ছে। ২ টাকা কোজি চাল থেকে শুরু করে রাজ্যের জনমুখী প্রকল্পের বর্ণনা দিয়ে সরকার যে মানুষের পাশে আছে, সেই সাফাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকেও পরিষেবা দান করেন মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদিবাসী অধিকার রক্ষায় আইন করে দিয়েছি। আদিবাসীদের জন্য কাজ করছি। আর একদল বাইরে থেকে এসে মানুষকে ভুল বুঝিয়ে চলে যাচ্ছে। টাকা ছড়াচ্ছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ একদিন টাকা পেয়ে ভুলবেন না। মনে রাখবেন টাকা আজ আছে কাল নেই। কিন্তু আমার সরকার চিরকাল আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে থাকবে।

মোট কথা, একযোগে লাল পার্টি ও গেরুয়া পার্টিকে বিঁধে মমতা বুঝিয়ে দেন, তাঁর সরকারকে যেন কেউ ভুল না বোঝেন। খাদ্য, শিক্ষা ও চিকিৎসা- সবকিছুতেই সরকার নিশ্চয়তা দিয়েছে বাংলার মানুষের জন্য। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, জঙ্গলমহলেক নিজের ভেবেই বারবার ছুটে আসেন। যখন তিনি বিরোধী ছিলেন, তখনও আসতেন, জঙ্গলমহলে যখন বোমা-বন্দুকের আওয়াজ ছিল, তখনও তিনি এসেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তখন কোথায় ছিলেন লালপার্টি, গেরুয়া পার্টির লোকেরা, তা একবার ভেবে দেখুন। জঙ্গলমহলের মানুষের কাছে এই বার্তাই দিয়ে যান মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+