বাজে কথা না-পসন্দ, বিজেপিকে তোপ দেগে অনুব্রতকে সবক শেখালেন মমতা

অনুব্রতর নাম না করেই মমতা সবক শেখালেন। বিজেপিকে আক্রমণ করলেন, ‘ওরা বাজে কথা বললেও, আমরা আর একটা বাজে কথা বলব না। বিজেপি যে ভাষায় কথা বলে, তৃণমূল সে ভাষায় কথা বলে না।

বাজে কথা প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করে নিজের দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সবক শেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনুব্রতর নাম করেই বলেন, 'ওরা বাজে কথা বললেও, আমরা আর একটা বাজে কথা বলব না। বিজেপি যে ভাষায় কথা বলে, তৃণমূল সে ভাষায় কথা বলে না। তৃণমূল বাজে কথার কালচার পছন্দ করে না। কেষ্টকে আমি শেষবারের মতো বলছি। এসব বরদাস্ত করব না।'

বাজে কথা না-পসন্দ, বিজেপিকে তোপ দেগে অনুব্রতকে সবক শেখালেন মমতা

শুধু বিজেপিই নয়, নিত্যদিন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একের পর এক কটূ কথা হেনে চলেছেন। এক একদিন তিনি এক একজন নেতাকে নিশানা করে চলেছেন। কখনও আবদুল মান্নান, কখনও বিকাশরঞ্জন ভট্টাচার্য, আবার কখনও তিনি অধীর চৌধুরীকে আক্রমণ করছেন। এমনকী তাঁর তোপের মুখ থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতারাও।

সম্প্রতি তিনি রাজস্থানে খুন হওয়া মালদহের যুবক আফরাজুল-কাণ্ডে বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, 'আমার জেলায় হলে আফরাজুলের খুনিকেও একইভাবে পুড়িয়ে মারতাম।' এরপর এদিন বর্ধমানের কাঁকসার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন দলের নেতাদের। মমতা বলেন, 'বিজেপি বাজে কথা বললেও, আমাদের কেউ যেন পাল্টা বাজে কথা না বলে। আমরা উন্নয়নে বিশ্বাসী। আমরা উন্নয়নের কথা বলব।'

বাজে কথা না-পসন্দ, বিজেপিকে তোপ দেগে অনুব্রতকে সবক শেখালেন মমতা

মুখ্যমন্ত্রীর এই বার্তা যে অনুব্রতকে লক্ষ্য করেই, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও, আফরাজুল-কাণ্ডে বেফাঁস মন্তব্যের পর তাঁর প্রিয় কেষ্টকে বার্তা দিলেন মুখে লাগাম পরানোর। তিনি বলেন, 'বিজেপির ভাষায় আমরা পাল্টা দেব না। আমরা উন্নয়ন দিয়ে কুৎসা-অপপ্রচার, কটূ-মন্তব্যের জবাব দেব বিজেপিকে।'

মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে না তৃণমূল। ওসব বিজেপির কালচার। আমাদের কাছে প্রতিটা মানুষই সমান। আমরা যেমন ব্রাহ্মণ-কায়স্থ, আদিবাসী, মুসুলিম ভেদাভেদ করি না, তেমনই আমরা সাদা-কালো ভেদে ঘৃণাও করি না।' রাজস্থানে যা ঘটেছে, তা নৃংশংস-নিন্দনীয়, কেন এমন ঘটনা ঘটবে? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, 'কেন্দ্রের কাছে আমরা অনেক টাকা পাব। কিন্তু বিজেপি সরকার টাকা দেয় না। বরং পাল্টা টাকা কেড়ে নেয়। কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওঁরা জানেন না বাংলা ভাত তৈরি করে। বাংলাকে ভাতে মারার ক্ষমতা বিজেপির নেই। তাই কুৎসা আর অপপ্রচারই করে যেতে হবে ওদের। আমরা উন্নয়ন দিয়ে সেইসব অপপ্রচারের জবাব দেব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+