২০২১-এ প্রান্তিক ভোট ফেরানোর লক্ষ্যে ‘মাস্টারস্ট্রোক’, বাজেটে ‘ছক্কা’ হাঁকালেন মমতা
২০২১-এ প্রান্তিক ভোট ফেরানোর লক্ষ্যে ‘মাস্টারস্ট্রোক’, বাজেটে ‘ছক্কা’ হাঁকালেন মমতা
বাজেট ২০২০-র, লক্ষ্য ২০২১। প্রান্তিক ভোটের দিকে চেয়েই বাজেট করল মমতার সরকার। ছ-টি এমন প্রকল্প আনা হচ্ছে এবার বাজেটে, যাতে বিশেষ সুবিধা পাবেন প্রান্তিক মানুষ। হাতছাড়া ভোটব্যাঙ্ক ফেরাতেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেটে নিয়েছেন, তা ১০০ শতাংশ নিশ্চিত রাজনৈতিক মহল।

মমতার মাস্টারস্ট্রোক
২০২১-এর ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তাই তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিলেন। বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর ভোটের আগে ‘ছক্কা' হাঁকালেন। যা তাঁকে বিধানসভা ভোটের আগে নতুন করে মাইলেজ দিতে পারে।

‘হাসির আলো’
দিল্লির তখতে বসে অরবিন্দ কেজরিওয়াল বিদ্যুৎ মাশুল কমিয়ে দিয়েছিলেন। এবার তিনি ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ পরিষেবা ঘোষণা করেন। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘হাসির আলো' প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ফ্রিতে পাবেন রাজ্যবাসী। যাঁরা তিনমাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ করেন, তাঁদের জন্যই এই পরিষেবা। ২০০ কোটি টাকা বরাদ্দ হল এই বাজেটে। ৩৫ লক্ষ পরিবার এর সুবিধা পাবে

‘চা সুন্দরী’
চা শ্রমিকদের জন্যও এবার কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গৃহহীন চা শ্রমিকদের জন্য ‘চা-সুন্দরী' প্রকল্প চালু করলেন। এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকরা বাড়ি পাবেন। চা শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। রাজ্যে প্রায় ৩৫০টি চা বাগান আছে। যেখানে বেশিরভাগ শ্রমিকই মহিলা এবং আদিবাসী। তাঁরা পরিষেবা পাবেন এই প্রকল্পে।

‘জয় জহর’
আদিবাসীদের জন্য এবার বাজেট এক পেনশন প্রকল্প আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কোনওদিন পেনশন পান না, এমন পরিবার ষাটোর্ধ আদিবাসীরা এক হাজার টাকা করে মাসে ভাতা পাবেন। এই প্রকল্পে প্রায় চার লক্ষ মানুষ সুবিধা পাবেন। বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

‘বন্ধু’
আদিবাসীদের জন্য যখন ‘জয় জহর' প্রকল্প আনা হয়েছে, তখন তপশিলিদের জন্যও ‘বন্ধু' প্রকল্পে এমনই এক পরিষেবা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে তপশিলি মানুষেরা মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পে ২১ লক্ষ মানুষ পরিষেবা পাবেন। বরাদ্দ করা হয়েছে মোট ২৫০০ কোটি টাকা।

সামাজিক সুরক্ষা প্রকল্প
অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা প্রকল্প আগেই চালু করা হয়েছিল। এই প্রকল্পে এবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। এই প্রকল্পে ২৫ টাকা করে প্রত্যেক শ্রমিককে দিতে হত। সেই টাকা আর দিতে হবে না অসংগঠিত শ্রমিকদের। এবার থেকে রাজ্যই ওই ২৫ টাকা করে দিয়ে দেবে। রাজ্যের প্রদেয় ৩০ টাকা তো দেবেই। বিনা ব্যয়ে সামাজিক সুরক্ষা পাবেন অসংগঠিত শ্রমিকরা।

কর্মসাথী প্রকল্প
এবার বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেকার যুবক-যুবতীরা কর্মসাতী প্রকল্পে ২ লক্ষ টাকা অনুদান পাবেন। রাজ্যের প্রায় এক লক্ষ বেকার যুবক-যুবতী এই আওতায় আসবেন। তিন বছর ধরে এই প্রকল্প জারি থাকবে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications