করোনা আপনাকে ভয় পাবে! মোকাবিলায় নানা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
করোনা আপনাকে ভয় পাবে! মোকাবিলায় নানা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
করোনা আতঙ্ক জাঁকিয়ে বসছে। তারই মধ্যে বাজারে ভিড়। অনেকেই ভয়ে বেশ কিছু দিনের খাবার মজুত করতে চাইছেন। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজে সমস্যা হচ্ছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন বাজারে গেলে দূরে দূরে লাইন দিন। এব্যাপারে তিনি বোর্ডে এঁকে দেখিয়েও দেন।

বাজারে গেলে দূরে দূরে লাইন
এদিন মুখ্যমন্ত্রীর আবেদন বাজারে গেলে দূরে দূরে লাইন দিন। এব্যাপারে তিনি বোর্ডে এঁকে দেখিয়েও দেন। সব অত্যাবশ্যকীয় জিনিস যদি কোনও সংস্থা বাড়ি বাড়ি পৌঁছে দিতে চায় তারজন্য অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন দোকানে গেলেও জটলা না করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিস্থিতির ওপর নজর টাস্কফোর্সের
মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখছে টাস্কফোর্স।

সমস্যা থাকলে যোগাযোগেই সমাধান
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্যা থাকলে লালবাজার কিংবা লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। এব্যাপারে তিনি 033-22143526 নম্বর দিয়েছেন। সেখানে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারবেন। কোনও পরিবার ক্ষুধার্থ থাকলে বিডিওকে খবর দেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী।

গোটা রাজ্যে একই পাস
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রয়োজনে গোটা রাজ্যের জন্য একটি পাশ ইস্যু করা হবে। সেই একটি পাসেই এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে।

জ্বর হলে লোকাল থানায় খবর দিন
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন জ্বর হলে লোকাল থানায় খবর দিন। ব্যবস্থা করা হবে।

২ মাসের পেনশন একসঙ্গে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সামাজিক পেনশন যাঁদের দেওয়া হয়( মাসে হাজার টাকা) তাঁদের ক্ষেত্রে মার্চ-এপ্রিল, কিংবা এপ্রিল-মে মাসের পেনশন একসঙ্গে দেওয়া হবে।

স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড
করোনা নিয়ে যদি কেউ সাহায্য করতে চান তাহলে স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ডে দিতে পারেন। সেই অ্যাকাউন্টের নম্বর হল, A/C 628005501339, IFSC Code. ICIC0006280












Click it and Unblock the Notifications