পাহাড়ে নয়া সমীকরণ তৈরি মমতার সফরে, উন্নয়ন পরিষদের বৈঠকে দিলেন বিশেষ বার্তা

জেলা গঠনের পর প্রথম কালিম্পংয়ে পা রেখে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে পাহাড়ে পাঁচদিনের সফরের প্রথম দিনেই ১৫টি উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠক করলেন তিনি।

জেলা গঠনের পর প্রথম কালিম্পংয়ে পা রেখে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে পাহাড়ে পাঁচদিনের সফরের প্রথম দিনেই ১৫টি উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে সামিল হয়েছে জিটিএ-ও। একইভাবে উন্নয়নের বার্তা দিয়েছে হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টিও।

পাহাড়ে নয়া সমীকরণ তৈরি মমতার সফরে, উন্নয়ন পরিষদের বৈঠকে দিলেন বিশেষ বার্তা

এদিন পাহাড়ের উন্নয়নে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটানোর বার্তা দেওয়াই মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জিটিএ-সর সঙ্গে যাতে পাহাড়ের সমস্ত দল ও পরিষদগুলি সহযোগিতার হাত বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন-যজ্ঞে সামিল হয়, সেই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর উপস্থিতিতে পাহাড়ে এদিন নয়া সমীকরণ তৈরি হয়।

এরপর বুধবার জিটিএ-র রিভিউ বৈঠকেও থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার দুই জেলার প্রশাসনিক বৈঠক। দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা প্রশাসনিক বৈঠকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর পাহাড়বাসীর। চারদিনের সফরে সোমবারই পাহাড়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কালিম্পং-এর গ্রহামস হোম মাঠে যৌথ সমাবেশ করবেন।

এদিকে বুধবার দার্জিলিং জেলাপ্রশাসনের কর্তা ও জিটিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে জিএনএলএফ নেতা মন ঘিসিং-এর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা করে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীকে পাহাড়ে একযোগে স্বাগত জানায় সবকটি উন্নয়ন পর্যদ। পাহাড়ের সমস্ত দল স্বাগত জানায় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+