মুখ্যমন্ত্রী প্রচারের কাঙাল! অমিত শাহের সঙ্গে বৈঠকে মমতা কতটা সক্রিয়া, 'ফাঁস' করলেন দিলীপ
মুখ্যমন্ত্রী প্রচারের কাঙাল। এছাড়াও তিনি সব জায়গাতেই উল্টো পাল্টা বলেন। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রী প্রচারের কাঙাল। এছাড়াও তিনি সব জায়গাতেই উল্টো পাল্টা বলেন। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ভুবনেশ্বরে অমিত শাহের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম কিছুই বলেননি বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

'অমিত শাহের সামনে কিছু বলেননি মমতা'
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের দাবি, শুক্রবার ভুবনেশ্বরে অমিত শাহের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। অন্যদিকে বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, দাবি দিলীপ ঘোষের। তাঁর অভিযোগ সব সময়ই উল্টোপাল্টা বলেন মমতা। তাঁকে প্রচারের কাঙাল বলেও অভিহিত করেন দিলীপ।

বৈঠকে সিএএ নিয়ে হয়নি কথা, বলেছিলেন মমতা
প্রসঙ্গত ভুবনেশ্বরে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে পূর্বা়ঞ্চলীয় পরিষদের বৈটকে এনআরসি কিংবা সিএএ নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা বিষয়গুলি আলোচনার কর্মসূচিতে ছিল না, জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে শান্তি ফেরানোর আর্জি
শুক্রবার মুখ্যমন্ত্রী অমিত শাহের সামনে দিল্লির হিংসা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। বৈঠক শুরুর আগে তিনি অমিত শাহের কাথে দিল্লিতে শান্তি ফেরানোর আর্জি জানান।

দিলীপের কটাক্ষ
এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন বাংলায় মেয়েদের জ্বালিয়ে দেওয়া হল, তখন একটাও কথা বলেননি তিনি। এখন দিল্লির জন্য ওনার কষ্ট হচ্ছে। বলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications