এবার গরিবদের ভাতা দেবে মমতার সরকার, মোদীকে ‘টেক্কা’ দিয়ে ঘোষণা
কেন্দ্র সহায়তা করছে না তো বয়েই গেল, তাঁর সরকার চিরকাল গরিবদের পাশে ছিল, আজও আছে,ভবিষ্যেতও থাকবে। কেন্দ্রীয় সরকার ভাতা টাকা দেওয়া বন্ধ করলেও, তাঁর সরকার এককভাবেই তা দেবে।
কেন্দ্রকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গরিবরদের ভাতা দেবে তাঁর সরকারই। কেন্দ্র সহায়তা করছে না তো বয়েই গেল, তাঁর সরকার চিরকাল গরিবদের পাশে ছিল, আজও আছে, ভবিষ্যেতও থাকবে। কেন্দ্রীয় সরকার ভাতা টাকা দেওয়া বন্ধ করলেও, তাঁর সরকার এককভাবেই তা দেবে বলে ঘোষণা করেন মমতা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভায় ঘোষণার পর তিনি পঞ্চায়েত দফতরকেও সেই নির্দেশ দিয়ে দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের নমোদী সরকার আড়াই লক্ষ গরিব মানুষের ভাতা বন্ধ করে দিয়েছে। কিন্তু তিনি এই ভাতা বন্ধ করার পক্ষে নন। তাই কেন্দ্রীয় নির্দেশ মেনে পঞ্চায়েত দফতরের তারি করা নয়া বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় বিধবা ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ভাতা দিতে তাঁর খরচ হবে ২৬৮ কোটি টাকা। এককভাবে রাজ্য সরকারই সেই টাকা বহন করবে।
গরিবদের বিধবা ভাতা দেওয়া কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প। কেন্দ্র সম্প্রতি গরিব মানুষদের বিধবা ভাতা প্রদানের জন্য কিছু শর্ত পাঠায়। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের পঞ্চায়েত দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনও বিধবা যদি নিজের বাড়িতে থাকেন, তবে তাঁর আর এই ভাতা মিলবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানার পর পঞ্চায়েত দফতরকে নির্দেশ পাঠান ওই বিজ্ঞপ্তি অবিলম্বে উৎখাত করতে। সেইমতোই তিনি গোসাবার সভায় ঘোষণা করেন এই গরিবদের বিধবা ভাতা দেওয়ার কথা। শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের সভাতেও তিনি একই বার্তা দেন। এবং তাঁর সরকারের পঞ্চায়েত দফতরকে নির্দেশ দেন গরিবদের ভাতা দেওয়ার বিষয়ে প্রস্তুত হতে।
মমতা বলেন, বঞ্চিত সমস্ত গরিব মানুষকেই এই ভাতা দেওয়া হবে। তিনি সব মানুষের পাশেই থাকবেন। কেন্দ্র যদি তাঁর অংশের টাকা না দেয়, সেই টাকা কষ্ট করে হলেও দেবে রাজ্য সরকার। কিন্তু গরিব মানুষকে বঞ্চিত করতে পারবেন না তিনি। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ফের মাস্টারস্ট্রোক হতে চলেছে আর একটি। সেইসঙ্গে এই সিদ্ধান্ত কেন্দ্রের সরকার ও রাজ্যের বিজেপিকেও বার্তা দেওয়া বলে মনে করচে রাজনৈতিক মহল। সেইসঙ্গে তিনি এদিন ১০০ দিনের কাজ নিয়েও সরব হন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র যে এক্ষেত্রেও গরিব মানুষকে পাতে মারতে চাইছে, সেই অভিযোগ এদিন ফের শোনা যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications