কেন্দুলির সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা, ট্যাবলো নিয়ে ভেদাভেদের অভিযোগ মুখ্যমন্ত্রীর
ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বীরভূমের কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে গুণ্ডা বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বীরভূমের কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে বিজেপিকে গুণ্ডা বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

সমাবেশ স্থল বীরভূমের কেন্দুলি। জয়দেবের মেলার উদ্বোধনে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাউলদের সামনে রেখেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলোর স্থান না হওয়া প্রসঙ্গে জড়িয়ে নিলেন শিল্পীদের প্রসঙ্গও। বললেন, ট্যাবলোতে সব শিল্পীদের একসঙ্গে রাখা হয়েছিল। কিন্তু শিল্পীদের মান্যতা দেয়নি কেন্দ্র। নিজেই প্রশ্ন করেন, শিল্পী নিয়ে কিসের মতভেদ। বলেন সবাইকে নিয়ে চলাই ধর্ম। সংস্কৃতি না থাকলে মানবিকতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ ৯৪ হাজার শিল্পীর পাশে আছে রাজ্যের সরকার। সমস্ত মেলায় লোকশিল্পী বাধ্যতামূলক করার কথাও জানিয়েদেন মুখ্যমন্ত্রী। সরকারি পয়সায় বাউলদের দিঘা ঘোরানোর কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী সমাবেশ থেকে অভিযোগ করেন, কেন্দ্র টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। বিজেপি নেতৃত্বকে ভুঁইফোর বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, না আছে চোখ না আছে কান।
গেরুয়া পোশাক সবাইকে মানায় না বলে, নাম না করে বিজেপি তথা সংঘ পরিবারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্র তথা বিজেপি বিরোধী তোপ দেগেও কিন্তু সন্তুষ্ট থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। সাধারণের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন কারও কথায় প্ররোচিত হবেন না।
সভায় পূর্বতন বাম সরকারের ঋণ নেওয়ার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন সিপিএম আয় বাড়ায়নি। কিন্তু তাঁর সরকার আয় দ্বিগুণ করতে পেরেছে।
ছয় বছরের কাজের খতিয়ানও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ৬ বছরে রাজ্যে ৮১ হাজার বেকারের কাজের বন্দোবস্ত করা হয়েছে। ৮ কোটি লোককে ২ টাকা কেজি দরে চাল-গম দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications