নাম না করে রাজ্যপালকে বিঁধলেন মমতা, আন্দোলনকারীদের পরামর্শ দিলেন রাজভবনে যেতে

নাম না করে রাজ্যপালকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা জোড়াসাঁকোয় বলেন, এক নেতা এসেছেন, সাবধান করছেন।

নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকরকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা জোড়াসাঁকোয় বলেন, এক নেতা এসেছেন, সাবধান করছেন। তাঁকে তিনি বলে দিয়েছেন, আগে নিজেদের শাসিত রাজ্য অসম, ত্রিপুরা, মেঘালয়কে সাবধান করতে। প্রসঙ্গত রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রীদের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী অবস্থানকে সংবিধান বিরোধী বলে অ্যাখ্যা দিয়েছিলেন। তারই জবাব দিলেন মমতা।

মুখ্যমন্ত্রীর অবস্থান অসাংবিধানিক, বলেছিলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচিতে বিরোধিতা করেছিলেন রাজ্যপাল। টুইটে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করবেন। যা অসংবিধানিক। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে সরকারের অর্থ ব্যবহার করে চ্যানেল এবং কাগজে বিজ্ঞাপন করেন, রবিবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল।

 জবাব মমতার

জবাব মমতার

এদিন নাম না করে জোড়াসাঁকোর পথ সভা থেকে রাজ্যপালকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মহা নেতা এসেছেন। সাবধান করছেন। আগে, তাদের শাসিত অসম, ত্রিপুরা, মেঘালয়কে সাবধান করুন, জবাব দেন তিনি।

যান রাজ্যপালের কাছে

যান রাজ্যপালের কাছে

মুখ্যমন্ত্রী এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের বলেন রক্ত দিয়ে নাম লিখু। রাজ্যপালের কাছে গিয়ে আইন নিয়ে বিরোধিতার কথা জানান।

সমান্তরাল সরকার চালানোর চেষ্টা, বলেছিলেন মমতা

সমান্তরাল সরকার চালানোর চেষ্টা, বলেছিলেন মমতা

রাজ্যপাল সম্পর্কে অভিযোগ জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের থেকে ১০০ গুণ বেশি সইতে হচ্ছে তাঁকে। বিষয়টি রোজই হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, দুঃখের সঙ্গে বলছেন, বিলে অনুমতি না দেওয়ায় বিধানসভা মুলতুবি করতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+