নাম বলতে লজ্জা করে, দিলীপ ঘোষকে বিঁধে মমতা বিজেপির সঙ্গে তুলনা টানলেন বাম-কংগ্রেসের
সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান নিয়ে দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান নিয়ে দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ধর্মতলায় টিএমসিপির ধর্না মঞ্চ থেকে বলেন, নাম বলতে লজ্জা করে। বলছেন গুলি চালাতে। এটাই তো চাইছেন। কিছু হলে তোমাদের দায়িত্ব নিতে হবে না। বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য
সোমবার সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং অসমের বিজেপি সরকার প্রতিবাদীদের কুকুরের মতো গুলি করে মেরেছে।

মমতার সমালোচনা
সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান নিয়ে দিলীপ ঘোষের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ধর্মতলায় টিএমসিপির ধর্না মঞ্চ থেকে বলেন, নাম বলতে লজ্জা করে। বলছেন গুলি চালাতে। এটাই তো চাইছেন।

বাম-কংগ্রেসের সমালোচনা
মুখ্যমন্ত্রীর এদিনের নিশানায় ছিল বাম ও কংগ্রেসও। তিনি বলেন বিজেপির সঙ্গে তাদের কোনও পার্থক্য নেই। বাংলায় বাম ও কংগ্রেসকে পাশে থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যে একাই বিরোধিতা তৃণমূলের
মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে তৃণমূল শক্তিশালী। তাই রাজ্যে সিএএ নিয়ে তৃণমূল একাই বিরোধিতায় সামিল হবে। এদিন দিল্লিতে সিএএ বিরোধী সভায় না যাওয়া নিয়ে তাঁর মন্তব্য, মোদী বিরোধীরা রাস্তায় নামুন। রাজ্যে অস্তিত্ব থাকায়, তৃণমূলই রাস্তায় নেমে আন্দোসন চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications