সবচেয়ে বড় বিজেপির দালাল সিপিএম, সাহায্য করছে কংগ্রেসও, তোপ নেত্রী মমতার
বনগাঁ এবং রানাঘাটে এদিন জোড়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটি লোকসভা আসন ২০১৯-এর নির্বাচনে হারিয়েছিল তৃণমূল।
বনগাঁ এবং রানাঘাটে মঙ্গলবার জোড়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটি লোকসভা আসন ২০১৯-এর নির্বাচনে হারিয়েছিল তৃণমূল। অন্য জায়গার সঙ্গে মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত এই দুই জায়গাতেও সিএএ এবং এনআরসি নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী সেই জায়গা বেছে নিয়ে পাল্টা আক্রমণে নামলেন এবং বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে এক পংক্তিতে বসালেন।

বিজেপি, সিপিএম, কংগ্রেস সব এক
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এক পংক্তিতে বসান। কোনও সময় তিনি বলেন, সকাল, দুপুরে সিপিএম, কংগ্রেস আর রাতে বিজেপি। আবার কোনও সময় তাঁকে বলতে শোানা যায় ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম এবং কংগ্রেস। বিজেপি কংগ্রেস, সিপিএম-এর বড় বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।

বিজেপির বড় দালাল সিপিএম
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বিজেপির সব থেকে বড় দালাল হল সিপিএম। প্রসঙ্গত এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কার্য দুই মত তৈরি হয় দুই বাম দল সিপিএম এবং সিপিআই-এর । সিপিআই নেতা ডি রাজা বলেছিলেন, দেশ ও রাজ্যের পরিস্থিতি ভিন্ন। তাই তারা মোদীভাই-দিদিভাই শব্দবন্ধ ব্যবহার করেন না।

ভারত ধর্মঘটের সময় থেকেই মমতার আক্রমণ সিপিএমকে
৮ জানুয়ারি দেশ জোড়া ২৪ সাধারণ ধর্মঘটে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হওয়ায় সিপিএমকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কেরল সিপিএম ভাল, ওদের আদর্শ আছে। কিন্তু পশ্চিমবঙ্গের সিপিএম নেতাদের সর্বনাশ করা ছাড়া কোনও কাজ নেই। তাঁর অভিযোগ ছিল এ রাজ্যেই বনধের নামে তাণ্ডব করেছে সিপিএম, কিন্তু অন্য রাজ্যে করেনি।

কংগ্রেসকে আক্রমণ মমতার
গত ভোটে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বহরমপুর, জঙ্গিপুরে আরএসএস-এর সাহায্য নিচ্ছে কংগ্রেস। সিপিএম, কংগ্রেসকে দেওয়া প্রতিটি ভোট নষ্ট হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মমতার বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্য ছিল মূলত অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications