সিবিএসই-র সিলেবাস থেকে বাদ নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার মতো বিষয়! বিষ্মিত মুখ্যমন্ত্রী মমতা
সিবিএসই-র সিলেবাস থেকে নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ পড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিষয়টি নিয়ে টুইট করেছেন। প্রসঙ্গত দেশব্যাপী কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদে
সিবিএসই-র সিলেবাস থেকে নাগরিকত্ব, ধর্মনিরপেক্ষতার মতো বিষয় বাদ পড়ায় বিষ্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিষয়টি নিয়ে টুইট করেছেন। প্রসঙ্গত দেশব্যাপী কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ওপর চাপ কমাতে সিলেবাসে ৩০ শতাংশ কাটছাট করেছে সিবিএসই।

সিবিএসই-র সিলেবাসের পুনর্গঠন
করোনা মহামারীজনিত কারণে ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষে সিলেবাসের পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছে সিবিএসই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিলেবাস ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে সিলেবাসকে সংক্ষিপ্ত করতে গিয়ে বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো অধ্যায়গুলি।

বিষ্মিত মুখ্যমন্ত্রী
নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো অধ্যায়গুলি সিবিএসই-র সংশোধিত সিলেবাস থেকে বাদ যাওয়ায় বিষ্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইট করে বিষয়টি তুলে ধরেন।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন
মুখ্যমন্ত্রী এদিন মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের কাছে আবেদন জানিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি যাতে কোনওভাবেই বাদ না দেওয়া হয়।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দাবি
অন্যদিকে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, শিক্ষাবিদদের পরামর্শ মেনেই সিলেবাস হ্রাস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, এব্যাপারে অনলাইনে ১৫০০ বেশি প্রস্তাব জমা পড়েছিল।












Click it and Unblock the Notifications