ভোটার কার্ডের সংশোধনী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, হুঁশিয়ারি দালালদের

ভোটার তালিকায় যে সংশোধনী কাজ চলছে তাতে যেন রাজ্যের কোনও বৈধ ভোটারদের নাম বাদ না যায় তা নিশ্চিত করতে হবে।

ভোটার তালিকায় যে সংশোধনী কাজ চলছে তাতে যেন রাজ্যের কোনও বৈধ ভোটারদের নাম বাদ না যায় তা নিশ্চিত করতে হবে। যদি কারও ভোটার কার্ড হারিয়ে যায় বা পুড়ে গিয়ে থাকে তাহলে তারা তা সংশোধন করতে এলে তাদের সাথে খারাপ ব্যবহার করা বা তাড়িয়ে দেওয়া যাবে না। তারা যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন ও নতুন করে কার্ড পেতে পারেন তার জন্য এফআই-র ব্যবস্থা করতে হবে। নিয়ম মেনে যাতে কার্ড পেতে পারেন, তার জন্য আধিকারিক ও সরকারি কর্মী এবং জন প্রতিনিধিদের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

ভোটার কার্ডের সংশোধনী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, হুঁশিয়ারি দালালদের

বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলার ডেবরাতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, ইচ্ছে মতো নাম বাদ দেবেন না।

রাজ্যে এন আর সি আতঙ্কে এখনো পর্যন্ত এগারো জন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি । তিনি বলেন, " তাদের কী অপরাধ ছিল? তাদের কী দোষ ছিল? তাদের আশঙ্কা ছিল তারা নাগরিক হিসেবে থাকতে পারবেন কী না। তারা নাগরিক হিসেবে আছেন, তাই থাকবেন । নাগরিকত্ব প্রমাণের জন্য একটা ডকুমেন্ট থাকলেই তো হল"।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু এজেন্ট বা দালাল, যারা কোনও রাজনৈতিক দলের লোক না, যাদের রাজ্য সরকার বা কেউ নিয়োগ করেনি তারা ফর্ম নিয়ে গিয়ে বলছে রেশন কার্ড, ভোটার কার্ড করে দেবে ও এই জন্য টাকা নিচ্ছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।

রাজ্যে রেশন কার্ড সংশোধনের যে কাজ চলছে তার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে র কাজ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার পর এই কাজ আবার ৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। এইবার দুই রঙের রেশন কার্ড করা হবে। একটা হবে শুধু মাত্র নাগরিকত্ব প্রমাণের জন্য, অন্যটি হবে নাগরিকত্ব প্রমাণের সাথে রেশন থেকে মাল তোলার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+