মমতাকে খুনের চক্রান্ত! সুপারি দিয়েছিল রাজনৈতিক দল! নিজেই জানালেন খুন হতে পারি

মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও মুহূর্তে খুন হতে পারেন। নিজেই জানালেন সেই কথা। অকপটে জানালেন তাঁকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল। করা হয়েছিল রেইকিও।

মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও মুহূর্তে খুন হতে পারেন। নিজেই জানালেন সেই কথা। অকপটে জানালেন তাঁকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল। করা হয়েছিল রেইকিও। পরক্ষণেই কঠোর সাহসের পরিচয় দিয়ে জানালেন তিনি মৃত্যুকে ভয় পান না। তাই গোয়েন্দারা বলা সত্ত্বেও কালীঘাটের বাড়ি তিনি ছাড়েননি।

মমতাকে খুনের সুপারি দিয়েছিল এক রাজনৈতিক দল

শুক্রবার এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁকে খুন করতে এক রাজনৈতিক দল সুপারি দিয়েছিল। এমনকী অ্যাডভান্সও করে দিয়েছিল তারা। রেইকিও করে গিয়েছিল সুপারি কিলাররা। তিনি এই খবর পেয়েছেন গোয়েন্দা সূত্রে। এরপর গোয়েন্দারা তাঁকে কালীঘাটের বাড়ি ছাড়তেও পরামর্শ দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী জানান, গোয়েন্দারা তাঁকে বলেছেন, কালীঘাটের এই বাড়িতে নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা নেই। আপনি কোনও জায়গায় থাকুন। কিন্তু আমি শুনিনি সে কথা। কারণ আমি মৃত্যুকে ভয় পাই না। আগেও অনেকবার আমার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। আমি জানি আমার শক্তি মানুষ। মানুষ যতদিন চাইবেন, আমি বেঁচে থাকব।

এদিন তিনি অবশ্য স্পষ্ট করেননি, কোন দল তাঁর বিরুদ্ধে এমন চক্রান্ত করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, আমি ভদ্রতার খাতিরে সেই দলের নাম বলতে চাই না। কিন্তু তিনি সাবধান করে দেন, এত সহজে তাঁকে শেষ করা যাবে না। তাঁর কথায়, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলেই, এই ধরনের সন্ত্রাসমূলক চিন্তা-ভাবনা করছে কেউ কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের সুপারির এই তথ্য প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+