গান্ধীজীকে অসুর বানানো নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা! বললেন, আমি ক্ষুব্ধ এবং লজ্জিত

গান্ধীজীকে অসুর বানানো নিয়ে ক্ষুব্ধ এবং লজ্জিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার নাম

গান্ধীজীকে অসুর বানানো নিয়ে ক্ষুব্ধ এবং লজ্জিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

গান্ধীজীকে অসুর বানানো নিয়ে ক্ষুব্ধ এবং লজ্জিত মুখ্যমন্ত্রী!

একই সঙ্গে গান্ধীজীকে অসুর বানানোর ঘটনা যে মোটেই ভালো চোখে নেয়নি তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তবে এই ঘটনা নিয়ে বড়সড় কোনও ঘটনা ঘটেনি সেজন্যে গান্ধীজী প্রেমী এবং কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতা বলেন, কথায় কথায় তো ওনারা বলেন মমতাজি মা দুর্গার পুজো করতে দেয় না। কিন্তু আপনারা তো দুর্গাপুজো করলেন আর গান্ধীজি কে অসুর বানিয়ে দিলেন বলে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তবে এর জবাব মানুষ দেবে বলে হুঁশিয়ারি।

তবে গান্ধীজীকে যে এভাবে অসুর বানানো হয়েছে তা তিনি জানতেন না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কাজ করছিলাম। গান্ধীজিকে মা দুর্গার অসুর বানিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমি বললাম পুলিশকে। তারা গিয়ে ব্যবস্থা নিল। শেষে ওই জায়গায় আবার অসুর বানাল। যাতে শান্তি থাকে সেই বিষয়টি মাথায় রেখেছিলাম বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেজন্যেই বড় কিছু করেনি বা বলেননি বলে জানান তিনি। পুজোর দিনগুলিতে চুপ ছিলেন বলেও জানান। তবে এই ঘটনায় দুখী এবং লজ্জিত ছিলেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

বলে রাখা প্রয়োজন, রুবি পার্কে গান্ধীজিকে অসুর বানায় হিন্দু এক সংগঠন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর এরপরেই এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার নিয়েও মুখ খোলেন এদিন তিনি। বলেন, তুমি ক্ষমতায় রয়েছে বলে এখন অনেক এজেন্সি দেখাচ্ছ। কিন্তু কাল যখন ঘরে বসে থাকবে ওই এজেন্সি গিয়ে তোমার কান মুলবে। তৈরি থাক! এর থেকে বেশি কিছু বলতে চান বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর।

বলে রাখা প্রয়োজন, শিক্ষক দুর্নীতি সহ একাধিক ইস্যুতে একেবারে ল্যাজে গোবরে অবস্থা রাজ্যের। একের পর এক মন্ত্রী এবং বিধায়ক গ্রেফতার হচ্ছে। লাগাতার আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে এবার পালটা এজেন্সি নিয়ে বিজেপির বিরুদ্ধে চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এই বিষয়ে আবার পালটা বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মানিকের মোবাইল থেকে ডিডি নামে নম্বর পাওয়া গিয়েছে। আর ডিডি আসলে দিদি। ফলে মুখ্যমন্ত্রীকে জেরার দাবি উঠছে সর্বস্তরে। আর সেদিকে তাকিয়ে এমন মন্তব্য করছেন বলে আক্রমণ বিরোধী দলনেতার।

অন্যদিকে এদিন বিজয়া সম্মিলনীতে অংশ নেওয়ার আগে রাজভবনে যান মমতা। বলেন, রাজ্যপাল আজকেই ফিরেছেন। অসুস্থ ছিলেন। বাইরে ছিলেন। আমি দেখা করে এলাম। বিজয়া করে এলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+