করোনা আতঙ্কের জেরে দোকানপাট-বাজার বন্ধ থাকবে না! গুজব ওড়ালেন মমতা

করোনা আতঙ্কের জেরে দোকানপাট-বাজার বন্ধ থাকবে না! গুজব ওড়ালেন মমতা

বিলেত থেকে করোনা পৌঁছে গিয়েছে বাংলায়। তাই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যাবে বাজার-দোকানপাট। তবে সেই গুজব উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, কোনও দোকান-বাজার বন্ধ হবে না। এই প্রচার সম্পূর্ণ গুজব।

করোনা আতঙ্কের জেরে দোকানপাট-বাজার বন্ধ থাকবে না! গুজব ওড়ালেন মমতা

বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের ফাঁকেই তিনি প্রশানের উদ্দেশ্যে বলেন, যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই জরুরি সময়ে আমাদের ২৪ ঘণ্টার কাজ করতে হবে।

তিনি অভয় দেন, দোকাপাট খোলা থাকবে, বসবে বাজারও। কোনও চিন্তা নেই। আর দোকান-বাজার না খোলা থাকলে আমরা খাবো কী? মুখ্যমন্ত্রী জানান, সীমন্ত সিল থাকলেও আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য মজুত রয়েছে। কোনও ঘাটতি হবে না। এর পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, আইসিডিএসের মিড ডে মিলও চালু রাখতে।

মুখ্যমন্ত্রী বলেন, স্কুল বন্ধ থাকলেও বাড়িতে পৌঁছে যাবে মিড ডে মিল। অযথা কেউ ভয় পাবেন না। আসুন আমরা সবাই মিলে লড়াই করি, রুখে দিই এই মহামারী। তিনি স্পষ্ট করে দেন, পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তাই গুজব ছড়াবেন না। কেউ গুজবে কান দেবেন না। আমরা চাই সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+