আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাজকে শুভেচ্ছা! রাজ্যের বেকারত্ব ৪০% কমার দাবি মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যের যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন দেশের যুবশক্তিকেও। টুইটেই তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।

আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যের যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন দেশের যুবশক্তিকেও। টুইটেই তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তাঁর দাবি রাজ্যে বেকারি কমেছে ৪০ শতাংশ।

যুব সমাজকে উৎসাহিত করতে কর্মসাথী প্রকল্প

যুব সমাজকে উৎসাহিত করতে কর্মসাথী প্রকল্প

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, যুব সমাজকে উৎসাহিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কর্মসাথী প্রকল্পের মাধ্যমে অনেকেই নিজের পায়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পে বেকার যুবক-যুবতীদের ঋণ দিয়ে উৎসাহিত করা হয়, যাতে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারেন।

সরকারের উদ্দেশ্য বেকার সমস্থার সমাধান

সরকারের উদ্দেশ্য বেকার সমস্থার সমাধান

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য হল বেকার সমস্যার সমাধান করা। পরিসংখ্যার দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যের বেকারত্ব কমেছে। সারা দেশে যেখানে বেকারত্ব কমেছে ২৪ শতাংশ হারে, সেই জায়গায় রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ হারে।

ভবিষ্যতেও বাংলার যুবক যুবতীরা পথ দেখাবে

ভবিষ্যতেও বাংলার যুবক যুবতীরা পথ দেখাবে

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার যুবক-যুবতীরা বিভিন্ন সময়ে দেশকে পথ দেখিয়েছেন। এই কাজ তাঁরা ভবিষ্যতেও করতে সক্ষম হবেন বলে তাঁর বিশ্বাস।

দেশের যুবশক্তিকেও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

দেশের যুবশক্তিকেও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যের পাশাপাশি দেশের যুবশক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের যুবশক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেও বিশ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+