২০১১ থেকে শিক্ষায় ব্যাপক উন্নতি! কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী
গত সাড়ে আটবছরে পশ্চিমবঙ্গে শিক্ষার পরিকাঠামোর উন্নতি হয়েছে। ২০১১-তে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে এই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
গত সাড়ে আটবছরে পশ্চিমবঙ্গে শিক্ষার পরিকাঠামোর উন্নতি হয়েছে। ২০১১-তে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে এই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক শিক্ষা দিবসে টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই দাবি করেছেন।
|
রাজ্যে ২৮ টি নতুন বিশ্ববিদ্যালয় ৫০ টি নতুন কলেজ
টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১১ থেকে বাংলার শিক্ষা পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে। সাড়ে আট বছরে রাজ্যে ২৮ টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৫০ টি নতুন কলেজ তৈরি করেছে তৃণমূল সরকার।

মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের শীঘ্রই উদ্বোধন
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শীঘ্রই উদ্বোধন করা হবে।

বিভিন্ন জেলায় চলছে বিশ্ববিদ্যালয় তৈরি কাজ
টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১১ টি বিশ্ববিদ্যালয় তৈরির কাজ চলেছে। যার মধ্য়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরি কাজ অনেকটাই এগিয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications