থেমে থাকলে চলবে না, চাই গ্রাম বাংলার জাগরণ! সতর্ক হয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর

থেমে থাকলে চলবে না, চাই গ্রাম বাংলার জাগরণ! সতর্ক হয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর

করোনাকে সঙ্গে নিয়ে এগোতে হবে। আগামী দিনে আরও দোকানপাট খুলতে চায় সরকার। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ধীরে ধীরে আরও দোকানপাট চালু করার পক্ষে তাঁর সরকার। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গ্রাম বাংলার জাগরণ প্রয়োজন।

থেমে থাকলে চলবে না, বললেন মুখ্যমন্ত্রী

থেমে থাকলে চলবে না, বললেন মুখ্যমন্ত্রী

এদিনের সাংবাদিক সম্মেসনে মুখ্যমন্ত্রী বলেন, করোনা এখনই যাবে না। তাকে সঙ্গে করেই চলতে হবে আমাদের। সতর্কতার সঙ্গেই গ্রাম বাংলার দোকান খোলার কথা বলেছেন তিনি। তবে রোগের মোকাবিলায় মানুষে মানুষে ভেদাভেদের বিপক্ষে তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন এই রোগ মানববাহিত।

ব্যবসায়ীদের কাছে মাস্ক ও গ্লাভস ব্যবহারের আহ্বান

ব্যবসায়ীদের কাছে মাস্ক ও গ্লাভস ব্যবহারের আহ্বান

মুখ্যমন্ত্রী এদিন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন মাস্ক পরে কাজ করুন। সংক্রমণ এড়াতে গ্লাভস ব্যবহারের কথাও বলেছেন তিনি। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

সাধারণ মানুষের কাছে সতর্ক হওয়ার আহ্বান

সাধারণ মানুষের কাছে সতর্ক হওয়ার আহ্বান

মুখ্যমন্ত্রী এদিন সাধারণ মানুষের কাছে সতর্ক থাকতে আহ্বান করেছেন। তাঁরা যাতে মাস্ক পরেই বাইরে বেরোন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন তিনি।

ধীরে চলো পদক্ষেপ

ধীরে চলো পদক্ষেপ

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রেড জোন এলাকাকে তিনভাগে ভাগ করার কথা। এদিনের সাংবাদিক সম্মেলনে এইসব এলাকায় ধীরে চলোর পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে দোকান চালু করা যেতে পারে। কিন্তু যদি দেখা যায় এলাকায় সংক্রমণ বেড়ে যাচ্ছে তাহলে তা বন্ধ করে দিতে হবে। স্থানীয় প্রশাসন এব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+