All Party Meeting: ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই ধাক্কা! মমতার ডাকা সর্বদল বৈঠক এড়াচ্ছে বাম-কংগ্রেস?

All Party Meeting: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর। পাটনা, বেঙ্গালুরুর বৈঠকের পর মুম্বইয়ে জোটের লোগো, ১১ জনের কো-অর্ডিনেশন কমিটি চূড়ান্ত হওয়ার কথা।

তার আগে এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সর্বদল বৈঠক ডাকলেও প্রধান বিরোধী বিজেপির পাশাপাশি কালকের বৈঠকে যাচ্ছে না সিপিআইএম, সিপিআইয়ের মতো দলগুলি। কংগ্রেসও যাবে না বলেই খবর।

All Party Meeting: ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই ধাক্কা!

সূত্রের খবর, কাল নবান্নে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হলেও তাতে যোগ দিচ্ছে না সিপিআইএম, সিপিআই, কংগ্রেস, বিজেপি। এই বিষয়ে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়ে বামেরা জানিয়েছে, তারা এই বৈঠকে থাকবে না। তাদের মতে অন্যান্য নানা বিষয় নিয়ে এখন এমন আলোচনা জরুরি ছিল। কিন্তু যে বিষয়ে হচ্ছে তাতে তারা সহমত নয়।

সূত্রের খবর, একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, অন্যদিকে এ রাজ্যে বাম-কংগ্রেসের মনোভাবে শাসক দলের অনেকেই বিরক্ত। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তো সিপিআইএম-এল (লিবারেশন)-কেও আমন্ত্রণ জানিয়েছি। এসইউসিআইকে বরং ভালো বলব, তারা আসছে। সব রাজনৈতিক দল, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সাহিত্য আকাদেমি, কলকাতা প্রেস ক্লাব-সহ সংগঠনগুলিকে ডেকেছি।

শ্রীজাত, শুভাপ্রসন্ন, সুবোধ সরকাররা কালকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমরা তো বাংলায় পশ্চিমবঙ্গ দিবস বলে কিছু জানতাম না। রাজভবনে ২০ জুন সেটা পালিত হলো। বিজেপি চায় দাঙ্গার দিন। কিন্তু সেটা তো ঠিক নয়। আমরাও নিজেরা জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না। সকলে মিলে আলোচনা করতেই এই বৈঠক।

All Party Meeting: ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই ধাক্কা!

মমতার কথায়, এটা তো আমার পৈতৃক সম্পত্তি নয়। আমাকে খুশি করার মতো কিছু বলতে হবে তেমনটাও নয়। কেউ কেউ ১ বৈশাখের কথা বলছেন। কিন্তু যখন সর্বদল বৈঠক ডাকা হয়েছে সেখানে ১ বৈশাখ দিনটি চূড়ান্ত নয়। আমি চাই সকলে এসে নিজেদের প্রস্তাব দিক। খোলা মনে আলোচনা করেই একটা দিন বেছে নেওয়া যেতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

এই আবহে কালকের বৈঠকে কারা উপস্থিত হয়, কারাই বয়কটের পথে হাঁটে, তা জানা যাবে বিকেলের মধ্যেই। বিকেল চারটে থেকে নবান্নে রয়েছে ওই বৈঠক। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুম্বই বিমানবন্দরে নেমেই তিনি যাবেন জয়া বচ্চনের বাড়িতে। তিনি বলেন, যখনই বলি তাঁরা আসেন। অমিতজির সঙ্গে দেখা হলেও ভালো লাগবে। অসুস্থ থাকলেও তিনি এখানে আসেন।

চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরোর টিমকে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালি যাঁরা রয়েছেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যেমন দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনিসেফকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান করেছিলাম রেড রোডে, তেমনই ইসরো রাজি হলে চন্দ্রযান অভিযানে যুক্ত গোটা টিমকে আমরা রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দিতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+