জোড়া উড়ালপুলে গতিময় হবে শহর কলকাতা, মমতার উদ্যোগে উত্তরের বিভীষিকামুক্তি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে কলকাতায় তৈরি হচ্ছে জোড়া উড়ালপুল এবং চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডানলপ-বারাকপুর রোড।

শহর কলকাতাকে আরও সচল করতে একসঙ্গে তিনটি উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে কলকাতায় তৈরি হচ্ছে জোড়া উড়ালপুল এবং চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডানলপ-বারাকপুর রোড। মূলত উত্তর কলকাতাকে সচল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই তিনটি উদ্যোগ বাস্তবায়িত হলে দমবন্ধ করা পরিস্থিতির নিবৃত্তি ঘটবে।

জোড়া উড়ালপুলে গতিময় হবে শহর কলকাতা, মমতার উদ্যোগে উত্তরের বিভীষিকামুক্তি

অফিস টাইমে বিটি রোড যেন বিভীষিকার রূপ নেয়। ১৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগে ১ ঘণ্টারও বেশি। সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রী দুটি উড়ালপুল করার সিদ্ধান্ত নিলেন। একটি উড়ালপুল হবে রাজাবাজার ট্রামডিপোর সামনে থেকে বাগবাজার পর্যন্ত। রাজাবাজার থেকে মানিকতলা, খান্না হয়ে উড়লপুলটি শেষ হবে বাগবাজারে।

আর দ্বিতীয় উড়ালপুলটি শুরু হবে টালা ব্রিজ থেকে। টালা ব্রিজ থেকে ডানলপ পর্যন্ত হবে উড়ালপুলটি। ডানলপ মোড়ের সামনে এই উড়ালপুলটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একটি অংশ যাবে বারাকপুরের দিকে, অন্যটি দক্ষিণেশ্বরের দিকে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, দুটি উড়ালপুলই হবে ছয় লেনের।

প্রথম উড়ালপুলটি ৪.৮ কিলোমিটার। আর দ্বিতীয়টি ৬.২ কিলোমিটার। প্রথমটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তি সরিয়ে সামান্য সরিয়ে দেওয়া হচ্ছে। উড়ালপুলটি মূর্তির উপর দিয়ে গেলে বিতর্ক হতে পারে, সেই বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই দুটি উড়ালপুলের কাজ শেষ হয়ে গেলে চোখের নিমেষে পৌঁছে যাওয়া যাবে ডানলপ থেকে শিয়ালদহ বা শিয়ালদহ থেকে ডানলপে। আর এই কাজে কোনও গড়িমসি চাইছে না রাজ্য। ডিপিআর তৈরির জন্য তিনমাস সময় দিয়েছে রাজ্য সরকার। তারপরই টেন্ডার ডেকে কাজ শুরু করে দিতে চায় রাজ্যের পূর্ত দফতর। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১ হাজার ৯৮০ কোটি
টাকা। বেসরকারি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করা হবে। সেইসঙ্গে ডানলপ-বারাকপুরের বিটি রোডও ছয় লেন করা হবে। বারাকপুর থেকে বারাসাত চার লেনের রাস্তা

একইসঙ্গে, যান চলাচল আরও মসৃণ করতে চওড়া হচ্ছে বিটি রোডও। ডানলপ থেকে বারাকপুর পর্যন্ত বিটি রোড ছয় লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, বারাকপুর থেকে বারাসাত পর্যন্ত চার লেনের রাস্তা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+