মোদী নিশানায় ‘বাঙালি তাড়াও-বিহারি খেদাও’ তোপ, আশ্রয়ের অভয়বাণী বিলোলেন মমতা
বাংলাকে অসম হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের প্রশাসনির সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি।
বাংলাকে অসম হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের প্রশাসনির সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর সাফ জবাব, যতই অসমে বাঙালি তাড়াও আর গুজরাট থেকে বিহারি খেদাও অভিযান চালাও, উদ্দেশ্যসিদ্ধ হবে না তোমাদের। নাম না করেই মোদী ও বিজেপিকে এক হাত নিলেন মমতা।

মমতা এদিন সাফ জানান, বিজেপি সবাইকে তাড়ালেও বাংলা তাঁদের আশ্রয় দেবে। বাংলা সব মানুষকে তার অধিকার দিয়েছে। যারা বিতাড়িত, তাঁদেরকেও অধিকার দেবে। তিনি অভিযোগ করেন, গুজরাটে শ্রমিকদের মেরে তাড়াচ্ছে। কিন্তু বাংলা কখনও ভিনরাজ্যের মানুষকে তাড়ায় না। সবাইকে নিয়ে চলাই আমাদের সংস্কৃতি।
মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি-র পর অসমে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু বাংলায় এসব হতে দেব না। আমরা অসমের মানুষের পাশে দাঁড়াব, গুজরাট থেকে বিতাড়িত বিহারিদের পাশেও দাঁড়াব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে নাম না করেই নিশানা করেন মমতা। একের পর এক বিজেপিশাসিত রাজ্যে অত্যাচারের কাহিনি তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অসমে এনআরসি-র নামে ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ পড়ে। এই আশা আশঙ্কার বেড়াজালে অসমবাসীর মধ্যে শুরু হয়েছে ঘরছাড়া হওয়ার আতঙ্ক। ৫০ বছর এ দেশে বাস করার পরও সব হারানোর আশঙ্কা থেকেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।












Click it and Unblock the Notifications