মোদী সরকার যোগী-ভোগী! গঙ্গাসাগরে উন্নয়ন প্রসঙ্গে কেন্দ্রকে তুলোধনা মমতার

গঙ্গাসাগর থেকে কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী সরকার কুম্ভ মেলায় বরাদ্দ করে, কিন্তু গঙ্গাসাগরে নয়।

গঙ্গাসাগর থেকে কেন্দ্রকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী সরকার কুম্ভ মেলায় বরাদ্দ করে, কিন্তু গঙ্গাসাগরে নয়। আসলে এই সরকার সবসময় রাজ্যের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করে আসছে। আজও করছে। এই সরকার শুধু নোট দিয়ে ভোট কিনতেই ব্যস্ত। উন্নয়নে কোনও মন নেই।

গঙ্গাসাগরে উন্নয়ন করেনি কেন্দ্র

গঙ্গাসাগরে উন্নয়ন করেনি কেন্দ্র

তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এখানে একটা বন্দর তৈরির কথা বলেছিলাম, তা নিয়ে কোনও উদ্যোগই নেয়নি কেন্দ্র। কপিল মুনি আশ্রমকে ঘিরে উন্নয়নের কথা বলেছিলাম, তাও কেন্দ্র তাকিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওগের থেকে ভিক্ষে নেব না, উন্নয়ন করে দেখিয়ে দেব।

রাজ্য উন্নয়ন করেছে সব

রাজ্য উন্নয়ন করেছে সব

মমতা বন্দ্যোপাধ্যায় চান গঙ্গাসাগরকে পর্যকেন্দ্রের রূপ দিতে। তাই ক্ষমতায় আসার পর তিনি পুণ্যার্থীদের জন্য নানা উন্নয়ন করেছেন। রাস্তা-ঘাট, যোগাযোগের উন্নয়ন করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নতুন থানা তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের নিশানায় আরও তোপ দাগেন। বলেন, ১০০ দিনের কাজের টাকাও দেয়নি। এই সরকারের কাজ শুধু মানুষের টাকা আটকে দেওয়া। আর একটা কাজ রাজ্যে আগুন জ্বালানো।

ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই

ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই

এই সরকার বরাবর বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করে আসছে। আমাদের রাজ্য থেকে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা তোলে কেন্দ্র। কিন্তু কিছুই দেয় না। এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। মুখ্যমন্ত্রী মোদী সরকারকে যোগী-ভোগী বলে কটাক্ষ করেন।

মোদীকে উন্নয়ন-নিশানা আশ্রম-মহন্তেরও

মোদীকে উন্নয়ন-নিশানা আশ্রম-মহন্তেরও

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, উন্নয়ন পরিকল্পনা নিয়ে মোদীকে কটাক্ষ করেন কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিতও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে অন্য কারও তুলনা আনা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, তার কোনও বিকল্প নেই। তাঁকে দেশের প্রধানমন্ত্রী চাই। তিনিই পারবেন দেশের কল্যাণ করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+