মমতা আন্দোলনরত চিকিৎসকদের ধর্নাস্থলে, দাবি মানা থেকে রোগী কল্যাণ সমিতি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

RG Kar Incident: আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের অদূরে যে ধর্না চালিয়ে যাচ্ছেন, সেখানে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, আন্দোলন নিয়ে তিনি সমব্যথী।

চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবেন না। কোনও দোষাী তাঁর বন্ধু নয়। আন্দোলনরত চিকিৎসকদের দাবি অনুযায়ী যথোপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিলেন।

RG Kar Incident

মুখ্যমন্ত্রী এদিন ধর্নামঞ্চে আচমকাই হাজির হন। তিনি আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। আমি পাঁচ মিনিট বলব, তারপর স্লোগান-শাউটিং করতেই পারেন। আমি সেফটি, সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও ছুটে এসেছি কারণ এই আন্দোলনকে কুর্নিশ জানাই।

মমতার কথায়, আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। অনেক সাফার করেছি জীবনে। পোস্টটা বড় নয়। মানুষের পোস্ট বড় কথা। কাল সারারাত ঝড়-জল হয়েছে। আমিও ঘুমোতে পারিনি। কষ্ট হয়েছে। এই ঝড়-জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন মানসিকভাবে কষ্ট পাচ্ছি।

মমতা বলেন, আমি মুখ্যমন্ত্রী পদে আছি। তবে দিদি হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা যেমন আন্দোলন চালাচ্ছেন দিন-রাত এক করে, আমিও তাতে রাতের পর রাত ঘুমোইনি। আমাকে পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। ঝড়- বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি কাজে ফিরতে চান প্রতিশ্রুতি দিচ্ছি, দাবিগুলি নিয়ে কথা বলে সহানুভূতির সঙ্গে স্টাডি করব। অফিসারদের সঙ্গে কথা বলব।

মুখ্যমন্ত্রী বলেন, আমি একা সরকার চালাই না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিরা রয়েছেন। আমিও চাইব তিলোত্তমার ন্যায়বিচার হোক। সিবিআই তিন মাসে ফাঁসির অর্ডার নিশ্চিত করুক। আর আমাকে আপনারা একটু সময় দিন, ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করব। যদি আমার উপর আস্থা-ভরসা থাকে, কথা বলে সিদ্ধান্ত নেব। কাউকে দোষী পেলে রেয়াত করা হবে না, সাফ বার্তা মমতার।

আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে মমতার বার্তা, কষ্টের মধ্যে রয়েছেন। বৃষ্টিতে ভিজছেন। পরিবার পরিজন চিন্তায়। মানুষ মারা যাচ্ছেন। প্লিজ দয়া করে কাজে যোগদান করুন। কোনও অবিচার করব না। হাসপাতালে পরিকাঠামো-সহ উন্নয়নের কাজ শুরু করেছি।

রোগী কল্যাণ সমিতি নিয়ে এরপরই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সব রোগীকল্যাণ সমিতি ভেঙে দিয়ে তিনি বলেন, কোন রোগী কল্যাণ সমিতি কী করছে জানি না। রাজ্যের সব মেডিক্যাল কলেজ থেকে মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে প্রিন্সিপালরা চেয়ারম্যান হবেন। সিনিয়র ও জুনিয়র ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি, পুলিশকে রেখে নতুনভাবে রোগী কল্যাণ সমিতি গঠিত হবে। আমি সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।

মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের বাকি ডিমান্ড সত্যি হলে, কেউ দোষী হলে শাস্তি পাবে। কেউ আমার বন্ধু নয়, শত্রুও নয়। অনেক কিছু প্রসেস হয়ে আমার কাছে আসে। আমি তাঁদের চিনিই না। আমি তাঁদের জানি না। কেউ খুনের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেওয়ার। আপনারাও নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন।

মমতা আরও জানান, উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যে হলেও তিনি এসমা জারি-সহ কোনও শাস্তিমূলক পদক্ষেপ করবেন না। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি কারও বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বিরুদ্ধে।

আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী বলেন, আমি সহযোদ্ধা। আমার উপর বিশ্বাস ভরসা রাখুন। সময় দিন, সাধ্যমতো চেষ্টা করব। আমার কাছে দুর্নীতির টেন্ডার কেস আসেনি। বিনা কারণে সাজা দেওয়া যায় না। নিশ্চয়ই সাজা দেব। মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি। আমি সিএম আছি। একটি দল করি। তবে এসেছি দিদি হিসেবে। আন্দোলনের আমিও সমব্যথী।

মুখ্যমন্ত্রী আসার সময়, বক্তব্য রাখার মধ্যেও স্লোগান ওঠে জাস্টিসের। মুখ্যমন্ত্রী বলেন, আমিও চাই তিলোত্তমার ন্যায়বিচার। সিবিআইয়ের কাছে এই দাবি জানান। আমি আজ শেষ চেষ্টা করে গেলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+