পাখির চোখ মুসলিম ভোট! মৌলবাদী শক্তির কর্মসূচি নিয়ে কড়া নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত রুখতে পুলিশ আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত রুখতে পুলিশ আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন থেকে জেলার পুলিশ সুপার, আইজি, ডিআইজিদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই তিনি কড়া নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ সুপারদের বলেছেন, কোনও সভা সমাবেশের ক্ষেত্রে অনুমতি দিতে প্রয়োজনে যেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়।

 পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ

পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন, সোশ্যাল ও ডিজিটাল মিডিয়ায় নজরদারি আরও বাড়ানোর জন্য। ভুয়ো খবর কিংবা অর্ধসত্য খবর দিয়ে প্রচারের জন্য এই মাধ্যমগুলিকেই বেছে নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর টার্গেটে এআইএমআইএম

মুখ্যমন্ত্রীর টার্গেটে এআইএমআইএম

মুখ্যমন্ত্রী বৈঠকে কোনও দলের নাম উল্লেখ না করলেও, কিছু পুলিশ অফিসার মনে করেছেন, মুখ্যমন্ত্রী এব্যাপারে আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনকেই বুঝিয়েছেন।

বিজেপির এজেন্ট বলে আক্রমণ

বিজেপির এজেন্ট বলে আক্রমণ

এআইএমআইএম-এর নাম না করলেও, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী এবং অন্য তৃণমূল নেতারা ওই দলকেই টার্গেট করেছিলেন। তাদেরকে বিজেপির এজেন্ট বলেল কটাক্ষ করেছিলেন। প্রসঙ্গত সম্প্রতি বিহারের কিষাণগঞ্জে বিধানসভার উপনির্বাচনে জয় পেয়েছে এআইএমআইএম। তারা কিষাণগঞ্জ সন্নিহিত পশ্চিমবঙ্গে তৎপরতা বাড়িয়েছে বলেই সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর নজরে মুসলিম ভোট

মুখ্যমন্ত্রীর নজরে মুসলিম ভোট

২০২১-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর নজরে মুসলিম ভোট। কিন্তু সেই দিকে টার্গেট করে যদি রাজ্যে এআইএমআইএম তাদের শক্তি বাড়ায় তাহলে তৃণমূলের ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে। তাই আগেভাগেই সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+