ফের সরকারি কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী! আসা যাওয়ার সুবিধার জন্য দুটি শিফটের ঘোষণা মমতার

ফের সরকারি কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী! আসা যাওয়ার সুবিধার জন্য দুটি শিফটের ঘোষণা মমতার

এখনও গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। সঙ্গে রয়েছে অফিসে হাজিরার তাড়া। সেই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরকারি কর্মীদের অফিসে যাওয়া আসার সুবিধার জন্য দুটি শিফটের কথা ঘোষণা করেন।

সরকারি অফিসে ২ টি শিফট

সরকারি অফিসে ২ টি শিফট

রাজ্য সরকারি অফিসে কর্মীদের হাজিরা ১০.৩০ থেকে। অফিস সাধারণভাবে চলার কথা ৫.৩০ পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সরকারি কর্মীদের জন্য দুটি শিফট চালু করা হচ্ছে। একটি হবে ৯.৩০ থেকে দুপুর ৩ টে পর্যন্ত। অপরটি হবে বেলা ১২ টা থেকে ৫.৩০ পর্যন্ত। ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত এই বন্দোবস্ত থাকছে।

হাজিরার ছাড় ১ ঘন্টা

হাজিরার ছাড় ১ ঘন্টা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন এতদিন পর্যন্ত হাজিরায় একঘন্টা ছাড় দেওয়া হয়েছে। কেননা অনেক জায়গাতেই কর্মীরা পর্যাপ্ত যানবাহন পাননি।

পুরসভার কর্মীদের অফিসে আনতে বিশেষ ব্যবস্থা

পুরসভার কর্মীদের অফিসে আনতে বিশেষ ব্যবস্থা

এরই মধ্যে অবশ্য কলকাতা পুরসভা তাদের কর্মীদের অফিসে পৌঁছতে পরিবহণ দফতরের সঙ্গে কথা বলে। সেই অনুযায়ী, একদিকে ব্যান্ডেল, অন্যদিকে ব্যারাকপুর থেকে কলকাতা বাস চালানো হচ্ছে। এছাড়াও, ডায়মন্ডহারবার, বারুইপুর, গার্ডেনরিচ থেকে বাস চালানোর কথা জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+