বাংলায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন! মোদীর সঙ্গে বৈঠকের পরই কড়া বার্তা মমতার
প্রধানমন্ত্রীর আভাস পেয়ে মুখ্যমন্ত্রী মমতা একপ্রকার জানিয়েই দিলেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর আভাস পেয়ে মুখ্যমন্ত্রী মমতা একপ্রকার জানিয়েই দিলেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে নবান্নে সংবাদিক বৈঠক করে তিনি বলেন, প্রধানন্ত্রী লকডাউন বৃদ্ধির কথা বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত। সেইমতো ৩০ এপ্রিলের পর এই বিষয়ে পর্যালোচনা করা হবে।

মুখ্যমন্ত্রী এদিন জানান, বাংলায় করোনা পজিটিভের সংখ্যা বর্তমানে ৯৫। শুক্রবারের তুলনায় ৬ জন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ১৬টি পরিবারের থেকে ৭০ জন আক্রান্ত হয়েছেন। আমরা এ ব্যাপারে সমস্তরকম ব্যবস্থা নিয়ে রেখেছি। যাতে করোনা সংক্রমিত হয়ে না পড়ে, তার জন্য কড়াকাড়ি থাকবে, কিন্তু বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছি আমরা।
এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। লকডাউন থাকলেও সামাজিক দূরত্ব মেনে গম, তেলের মিল চালু থাকবে। খোলা থাকবে বেকারি। তিনি একইসঙ্গে বলেন, নবান্ন দুদিন বন্ধ থাকবে। কাল-পরশু অর্থাৎ রবি ও সোমবার নবান্নে স্যানিটাইজেশনের কাজ চলবে।












Click it and Unblock the Notifications