কন্টেইনমেন্ট জোনগুলিতে আপাতত ৭ দিনের লকডাউন! প্যানিক ছড়াচ্ছে সংবাদ মাধ্যমের একাংশ, অভিযোগ মমতার
রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া ভাবে লকডাউন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে। এবারের লকডাউনে কন্টেনইমেন্ট জোনের মধ্যে বাফার জোনকেও ঢোকানো হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নবান্নের সাংবাদিক সম্মেলনে জান
রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া ভাবে লকডাউন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে। এবারের লকডাউনে কন্টেনইমেন্ট জোনের মধ্যে বাফার জোনকেও ঢোকানো হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নবান্নের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আপাতত ৭ দিনের জন্য লকডাউন করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে শুরু ৭ দিনের কড়া লকডাউন
বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া ভাবে লকডাউন প্রয়োগ করা শুরু হবে। এইসব এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যা ছাড়া বাকি সব দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ
এদিন মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার কন্টেইনমেন্ট জোনের তালিকা নিয়ে অন্তোষ প্রকাশ করেন। সেই তালিকা পুনর্বিবেচনার নির্দেশও তিনি দিয়েছেন।

প্যানিক ছড়াচ্ছে সংবাদ মাধ্যম
মুখ্যমন্ত্রীর অভিযোগ অনেকেই বিস্তারিত তথ্য জানা জেনে রাজনীতি করছে। আর সংবাদ মাধ্যমের একাংশ একেকরকমের তালিকা দিয়ে প্যানমিক ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ছোট ছোট কয়েকটা ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে এইধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, কলকাতায় ১০-১২ টা পকেটে বেশি সংক্রমণ হচ্ছে। দুটি বস্তি বাদ দিয়ে আবাসনেই বেশি সংক্রমণ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

মাস্ক পরা বাধ্যতামূলক করবে পুলিশ
মুখ্যমন্ত্রী বলেন অনেককেই মাস্ক পরতে দেখা যাচ্ছে না। মাস্ক পরা নিয়ে পুলিশকে কড়া হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মাস্ক না পরলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে জরিমানার পক্ষে তিনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications