বাংলায় এবার 'খেলা হবে দিবস', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শীঘ্রই তারিখ ঘোষণা
রাজ্যে এবার পালন করা হবে 'খেলা হবে দিবস'(khela hobe diwas)। এদিন বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি বলেছেন, সাধারণ মানুষ খেলা হবেতে উৎসাহ প্রকাশ করেছেন। তাই আমাদের এবার থ
রাজ্যে এবার পালন করা হবে 'খেলা হবে দিবস'(khela hobe diwas)। এদিন বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি বলেছেন, সাধারণ মানুষ খেলা হবেতে উৎসাহ প্রকাশ করেছেন। তাই আমাদের এবার থেকে খেলা হবে দিবস পালন করা হবে।

সরকার পালন করবে খেলা হবে দিবস
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে নামে রাজ্যে নতুন প্রকল্প আনা হবে। এদিন তিনি বিধানসভায় জানান, শুধু প্রকল্প নয় রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করবে। কোন তারিখে এই দিবস পালন করা হবে, তা তিনি অবশ্য ঘোষণা করেননি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওইদিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে। ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। তবে প্রকল্প সূচনার দিনই কি এই দিবস পালন করা হবে, তা অবশ্য জানা যায়নি।

জুলাই মাস থেকে ফুটবল বন্টনের প্রস্তুতি
রাজ্য সরকারের তরফে প্রত্যেক জেলায় যুব আধিকারিকদের বলা হয়েছিল ক্লাবগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে। ২৮ জুনের মধ্যে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কীভাবে কিংবা কতগুলি ক্লাবকে ফুটবল দেওয়া হবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি সরকারি তরফে। তবে নবান্ন সূত্রে খবর জুলাই মাস থেকে এই ফুটবল বন্টনের কাজ শুরু হয়ে যাবে। আর বাংলার দিবস পালনের সঙ্গে আরও একটি দিবস যুক্ত হয়ে যাবে, যারই ইঙ্গিত এদিন দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ থেকে এবাংলায় 'খেলা হবে'
ভোটের রাজনীতিতে খেলা হবে স্লোগান প্রথম তুলেছিলেন বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ শামিম ওসমান। তারপর তা এবার এপার বাংলায় ছড়িয়ে পড়ে। তবে এখানে প্রথম শোনা গিয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে। তিনি বলেছিলেন, খেলা হবে। ভয়ানক খেলা হবে। এই মাটিতেই খেলা হবে।

ভোটে জনপ্রিয় হয়েছিল 'খেলা হবে' স্লোগান
২০২১-এ বাংলার ভোটে জনপ্রিয় হয়েছিল খেলা হবে স্লোগান। প্রথমে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন সভা-সমাবেশে খেলা হবে স্লোগানটি তোলা হয়েছিল। উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েই প্রশ্ন তুলতেন কী খেলা হবে তো? এরই মধ্যে খেলা হবে স্লোগানকে জনপ্রিয় করে তোলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। গানের মাধ্যমে বিজেপিকে আক্রমণ করেন তিনি। পাল্টা বিজেপির তরফেও খেলা হবে স্লোগান দেওয়া হয় বিভিন্ন সভা সমাবেশ থেকে।












Click it and Unblock the Notifications