করোনা আবহেও বড় বিনিয়োগ পশ্চিমবঙ্গে! দুটি ক্ষেত্রে বহু কর্মসংস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে রাজ্যে বড় মাপের বিনিয়োগ হতে চলেছে। নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তাজপুরে নতুন সমুদ্র বন্দর তৈরি করছে, অন্য

করোনা আবহে রাজ্যে বড় মাপের বিনিয়োগ হতে চলেছে। নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তাজপুরে নতুন সমুদ্র বন্দর তৈরি করছে, অন্যদিকে দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে। দুই কাজেই প্রচুর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাজপুরে সমুদ্র বন্দর

তাজপুরে সমুদ্র বন্দর

মুখ্যমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই পশ্চিমবহ্গ লসরকার তাজপুরে সমুদ্র বন্দর তৈরির চেষ্টা করছে। তিনি ঘোষণা করেন তাজপুরে যে বন্দর তৈরি হবে, তা রাজ্য সরকার করবে। তবে তার জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তাজপুরে বন্দর তৈরির জন্য রাজ্যের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে আগ্রহ দেখায়নি।

বন্দর তৈরি হলে বাড়তি কর্ম সংস্থান

বন্দর তৈরি হলে বাড়তি কর্ম সংস্থান

বন্দর তৈরি হলে রাজ্যে উন্নয়নে গতি আসবে। পাশাপাশি বহু কর্মসংস্থানও হবে। একদিকে যেমন বাণিজ্য বৃদ্ধি পাবে, অন্যদিকে অর্থনৈতিক উন্নতিও হবে বলে জানিয়েছেন মুখথ্যমন্ত্রী।

দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন

দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন

মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশ তৈরি হবে। এই প্রক্রিয়ায় জিও প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এতে মোবাইল নেটওয়ার্কের উন্নতির পাশাপাশি রাজ্যে মোবাইলের যন্ত্রাংশ তৈরির পরিমাণও বাড়বে।

বহু কর্মসংস্থানের সুযোগ

বহু কর্মসংস্থানের সুযোগ

মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি এই ক্ষেত্রেও বহু কর্মসংস্থান হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+