Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

একদিকে নেই কেন্দ্রের আর্থিক সাহায্য অন্যদিকে মহামারী করোনার মোকাবিলা, এই পরিস্থিতির মধ্যেও সরকারি কর্মচারীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছেন, এই পরিস্থিতিতেও উৎসব ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হচ্ছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী এই ঘোষণায় উপকৃত হবেন।

 রাজ্যের বরাদ্দ ৪০০ কোটি টাকা

রাজ্যের বরাদ্দ ৪০০ কোটি টাকা

সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের পাশে সরকার। অ্যাডহক বোনাস ও ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে ৪০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রমজান ও দুর্গাপুজোর জন্য এই ঘোষণা করা হয়েছে।

অ্যাডহক বোনাস

অ্যাডহক বোনাস

এবারের অ্যাডহ বোনাস দেওয়া হবে ৪২০০ টাকা করে। গতবার যা ছিল ৪০০০ টাকা। গতবার এই বোনাসের জন্য স্যালারি সিলিং ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৩৪২৫০ টাকা।

 ফেস্টিভ্যাল অ্যাডভান্স

ফেস্টিভ্যাল অ্যাডভান্স

এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও বাড়ানো হয়েছে। গতবার যা ছিল ৮ হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। গতবার এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সের জন্য স্যালারি সিলিং ছিল ৩৪২৫০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৪১১০০ টাকা।

পাবেন পেনশনাররাও

পাবেন পেনশনাররাও

পেনশনারদের এক্সগ্রাসিয়া হিসেবে এই সুযোগ দেওয়া হবে। যাঁদের পেনশন ২৯৭০০ টাকা পর্যন্ত, তাঁরা ২২০০ টাকা করে পাবেন। গতবছর এই সুবিধা ঠিল ২১০০ টাকা। আর সুবিধা পেয়েছিলেন যাঁদের পেনশন ২৬০০০ টাকা পর্যন্ত তাঁরা।

 উপকৃত হবেন ১০ লক্ষ কর্মী

উপকৃত হবেন ১০ লক্ষ কর্মী

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ কর্মী। সরাসরি সরকারি কর্মীরা ছাড়াও পঞ্চায়েত ও পুরসভা, বিশ্ববিদ্যালয় ও স্কুলের কর্মীর এবং ক্যাজুয়াল কর্মীরাও উপকৃত হবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+