কচুয়া কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা, আহতদের দেখতে গেলেন হাসপাতালে

জন্মাষ্টমীর জন্মাষ্টমীর পূণ্য তিথিতে কচুয়ায় লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বহু পুণ্যার্থী।

জন্মাষ্টমীর জন্মাষ্টমীর পূণ্য তিথিতে কচুয়ায় লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বহু পুণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৩ জন। এদের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বারাসাতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে।

কচুয়া কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা, আহতদের দেখতে গেলেন হাসপাতালে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে যান। সেখানেই তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া কম আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কচুয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। অন্যবারের চেয়ে এবার বেশি ভিড় হয়েছিল। তার উপর রাতে প্রচুর বৃষ্টি হয়। যার ফলে মাটি আলগা হয়ে গিয়ে পাঁচিল ভেঙে যায়। এবং দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলিও বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে ভেঙে পড়ে যার। ফলে অনেকে আহত হয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত তিনটের পর এই দুর্ঘটনা ঘটে। কচুয়ায় লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে গিয়ে হতাহত হয়েছেন বেশ কিছু পুণ্যার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+