'বিজেপি বদমাইশ', বাঁকুড়ায় কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি বদমাইশ, বাঁকুড়ায় কারণ জানালেন মুখ্যমন্ত্রী

ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আদিবাসীদের জোর করে ধর্মান্তরণের অভিযোগ তুললেন গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। এদিন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রশাসনিক কর্তাদের ধর্মান্তরণ নিয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহে ধর্মান্তরণের অভিযোগ

মালদহে ধর্মান্তরণের অভিযোগ

২ ফেব্রুয়ারি পুরাতন মালদহে গণবিবাহের আয়োজন করেছিল বিশ্বহিন্দু পরিষদ। তারই আড়ালে টাকা দিয়ে আদিবাসী যুবক যুবতীদের ধর্মান্তরণ করা হচ্ছিল বলে অভিযোগ তোলে আদিবাসী সমাজের একাংশ। খবর পেয়েই পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

 বিজেপি বদমাইশি করছিল, বললেন মুখ্যমন্ত্রী

বিজেপি বদমাইশি করছিল, বললেন মুখ্যমন্ত্রী

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে মালদহের সেই ঘটনার কথা। তিনি বলেন, বদমায়েশি করে মালদহে আদিবাসী মেয়েগুলিকে ধর্মান্তরণ করে বিয়ে দিচ্ছিল বিজেপির লোকগুলো। প্রশাসনের তরফ থেকে তাতে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পরে পুলিশই বিয়ের আয়োজন করেছে। দিন দুয়ের আগে আলিপুরদুয়ারেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 নজর রাখতে নির্দেশ

নজর রাখতে নির্দেশ

মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের ঘটনার প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন গরিব হওয়া অপরাধ নয়। গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ বাইরে থেকে লোক এসে আদিবাসীদের ধর্মান্তরণ করছে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের রূপশ্রী প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই প্রকল্পে গরিব পরিবারের মেয়ের বিয়েতে সরকার ২৫ হাজার টাকা করে দেয় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+